শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » জগমোহন ডালমিয়া আর নেই
প্রথম পাতা » আন্তর্জাতিক » জগমোহন ডালমিয়া আর নেই
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জগমোহন ডালমিয়া আর নেই

---

বাংলাদেশ এবং এদেশের ক্রিকেটের এক অকৃত্রিম বন্ধু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া আর নেই। রবিবার রাতে তিনি পরলোক গমন করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বুকে ব্যথা উঠলে গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের সর্বস্তরের ক্রিকেট প্রেমী জনগণের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শোকাবহের প্রকাশ দেখা যাচ্ছে।
জগমোহন ডালমিয়া। ক্রিকেট নিয়েই যার জীবন, ক্রিকেটই তার বন্ধু, ক্রিকেটই তার পরিবার, ক্রিকেটই ছিলো তার সবকিছু। বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী অকৃত্রিম পরীক্ষিত বন্ধু ছিলেন তিনি। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে তার প্রশংসনীয় ভূমিকা ছিলো। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী এ ব্যক্তিত্ব। তিনি বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কেবল ভারত নয়, বাংলাদেশেও জগমোহন ডালমিয়া একজন জনপ্রিয় ব্যক্তি। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয়। তার কারণেই ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। তখন তিনি সুপারিশও করেছিলেন। সমর্থন দিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটে। তখন থেকে ডালমিয়ার সাথে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করে ডালমিয়া পরিচিতি পেয়েছিলেন ‘বাংলাদেশের বন্ধু’ হিসেবে। তার মৃত্যুতে তাই অকৃত্রিম এক বন্ধুকেই হারিয়েছে বাংলাদেশ।
৩০ মে ১৯৪০ সালে কলকাতায় ক্রিকেট অনুরাগীর ডালমিয়া জন্ম গ্রহণ করেন। পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলকাতা স্কটিশ চার্চ কলেজে। কলকাতা ক্রিকেট ক্লাবে এবং কলেজ টিমে তিনি উইকেট রক্ষক হিসেবে খেলতেন এবং একবার ডাবল সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেন। কর্মজীবনে তার পিতার প্রতিষ্ঠান এমএল ডালমিয়া এন্ড কোং-এ যোগদান করেন পরবর্তীতে যা ভারতের শীর্ষ নির্মাণ সংস্থায় পরিণত হয়। খাঁটি নিরামিষভোজী ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা এবং এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেরও (আইসিসি) সভাপতির দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতির শোক
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে জগমোহন ডাল মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবদুল হামিদ ডাল মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে ডাল মিয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ডাল মিয়া বাংলাদেশ ক্রিকেটের একজন সত্যিকারের শুভাকাক্সক্ষী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)