বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পলাতক আসামী সেলিম গ্রেফতার
নবীগঞ্জে পলাতক আসামী সেলিম গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত: ১১.০২ মি.) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মিয়ার পুত্র পলাতক আসামী সেলিমকে গ্রেফতার করেছে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ । মামলার বিবরণে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার পাঁচ মরিয়া উপজেলার লুৎফা বেগম এর সাথে রং নাম্বারে কল আসার সুবাধে পরিচয় হয় নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের আলা উদ্দিন মিয়ার ২য় পুত্র আজমল মিয়ার সাথে । পরে বেশ কিছুদিন পর লন্ডন এবং ইতালি পাঠাবে মর্মে প্রথমে ৫ লক্ষ টাকার দেওয়ার জন্য বলে আজমল । পরবর্তীতে টাকা দেওয়ার পর লন্ডন এবং ইতালি না নিলে এক পর্যায়ে লুৎফা বেগম আজমল মিয়া এবং সেলিম মিয়াকে আসামী করে মামলা দায়ের করে । গত ১৮-০৪-২০১৭ মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালত নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আলা উদ্দিন মিয়ার উভয় পুত্রর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন । এরই জের ধরে ২৭ জুন মঙ্গলবার রাত ১০টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মিয়ার বাড়ি থেকে মামলার ২য় আসামী সেলিম মিয়াকে গ্রেফতার করেন । গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন । মামলার ১ম আসামী আজমল মিয়া প্রবাসে অবস্থান করছেন বলে জানা গেছে ।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩