শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনের রাঙামাটিতে এ্যাডভোকেসি সভা
প্রথম পাতা » করোনা আপডেট » ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনের রাঙামাটিতে এ্যাডভোকেসি সভা
শনিবার ● ২২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনের রাঙামাটিতে এ্যাডভোকেসি সভা

---ষ্টাফ রিপোর্টার :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময়
সন্ধ্যা ৭.৩০মি) রাঙামাটিতে উচ্চ ম্যালেরিয়া প্রবন মৌসুমে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রনের জন্য জেলা পর্যায়ে স্টক হোল্ডারদের নিয়ে বিশেষ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মালেরিয়া রোগ নির্মূল কর্মূচীর আওতায় স্বাস্থ্য অধিদপ্তর এবং রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ এই সভার আয়োজন করে।
তিন পার্বত্য জেলা ম্যালেরিয়া রোগের জন্য অধিক ঝুকিপূর্ণ। আগামী ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিশেষ কর্ম পকিল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী বিষয়ক রাঙামাটি জেলা পর্যায়ে অনুষ্ঠিত অবহিত করন সভায় এই তথ্য জানানো হয়।
সভায় আরো জানানো হয় আগামী ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিন পার্বত্য জেলা সহ দেশের ম্যালেরিয়া প্রবণ ১৩টি জেলায় ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে বিশেষ কর্ম কৌশল নির্ধারন করে তা বাস্তবায়ন করা হচ্ছে। গ্লেবাল ফান্ডের অর্থায়নে বাংলাদেশ সরকার স্বাস্থ্য বিভাগ এবং সহযোগী এনজিও সংস্থার সহযোগিতায় এই কর্মসূচী বাস্তায়ন করা হচ্ছে। কর্মসূচীর বিনামূল্যে ম্যালেরিয়া রোগ নিরুপন ও চিকিৎসা প্রদান করা হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাঙামাটির সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শেখ মো. আব্দুস সামাদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রাঙামাটির সভাপতি ডা. স্নেহ কুমার চাকমা, বাংলাদেশ সেনাবাহিনী রুমা  রাঙামাটির এএমসি ক্যাপ্টেন ডা. সোনিয়া চক্রবর্ত্তী, বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ছালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দীকি বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডা. বিনোদ শেখর চাকমা। সভায় মুক্ত আলোচনা পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর এক্সপার্ট ডাঃ মোঃ নজরুল ইসলাম।
সভায় বাংলাদেশের ম্যালেরিয়ার বর্তমান পরিস্থিতি এবং ম্যালেরিয়া রোগ নির্মূলে সরকারের পরিকল্পনা বিষয়ক মুল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর ডিপিএম ডা. এম এম আক্তারুজ্জামান।
সভায় আরো জানানো হয় বাংলাদেশের ১কোটি ৭০লক্ষ লোক ম্যালেয়িরার ঝুকিতে রয়েছে। ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ৯৩ভাগ রোগী তিন পার্বত্য জেলায় বসবাস করছে। এর মধ্যে বান্দরবান পার্বত্য জেলা ম্যালেয়িরায় জন্য সর্বাধিক ঝুকিপূর্ণ এলাকা এবং  রাঙামাটির অবস্থান দ্বিতীয়। তাই ম্যালেরিযা নির্মূল পরিকল্পনায় তিন পার্বত্য জেলার জন্য বিশেষ ভাবে পরিকল্পনা নেয়া হয়েছে। সভায় জানানো হয় বর্তমান সময় ম্যালেরিয়া রোগ বিস্তারের জন্য পিগ পিরিয়ড বিধায় এই সময় এই রোগ নিরুপন এবং চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)