শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিতের আহবান ওআইসি মহাসচিবের
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিতের আহবান ওআইসি মহাসচিবের
শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিতের আহবান ওআইসি মহাসচিবের

---উখিয়া প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৯মি.) রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করতে মায়ানমারের প্রতি আহবান জানিয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন। তিনি ৪ আগষ্ট শুক্রবার দুপুরে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালীন এ আহবান জানান।
বাংলাদেশ সফরত ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওসাইমিন শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার (অনিবন্ধিত) কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত একটি স্কুলে ১৭জন নির্যাতিত রোহিঙ্গাদের সাথে মিলিত হন। এ সময় তিনি মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের মুখ থেকে অমানবিক, পাশবিক নির্যাতনের বর্ণনা শোনেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার বিমান বন্দর থেকে গাড়ি যোগে ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ সরাসরি উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে পরিদর্শনে আসেন। প্রায় দেড় ঘন্টার অধিক সময় ওআইসির মহাসচিব ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা নারী পুরুষদের সাথে কথা বলেন।
এসময় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পুলিশ সুপার ইকবাল হোছাইন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া র্সাকেল) চাউলাউ মারমা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. শামশুদ্দোহা, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের সহ বিদেশী দাতা সংস্থা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রোহিঙ্গ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং কালে ওআইসির মহাসচিব বলেন রোহিঙ্গা সমস্যা একটি আর্ন্তজাতিক ইস্যু। বিষয়টি জাতিসংঘ এবং আর্ন্তজাতিক ফোরামে তুলে ধরা হবে। তিনি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা, তাদের বসবাসের বাসস্থান, খাদ্য-চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করণে বৈশ্বিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আর্ন্তজাতিক রাষ্ট্রসমুহ সহ রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংস্থা ভূমিকার কথা গুরুত্বারোপ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওআইসির মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওসাইমিন রোহিঙ্গাদের পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, রোহিঙ্গা সংকট সমাধান ও তাদের স্বদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া মাধ্যমে নাগরিকত্ব ফিরে দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ সহকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)