শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মধ্যযুগীয় কায়দায় নৈশ প্রহরীকে পেটালো খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান
প্রথম পাতা » অপরাধ » মধ্যযুগীয় কায়দায় নৈশ প্রহরীকে পেটালো খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান
শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যযুগীয় কায়দায় নৈশ প্রহরীকে পেটালো খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান

---খাগড়াছড়ি প্রতিনিধি ::(২০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ের এক নৈশ প্রহরীকে মধ্যযুগীয় কায়দায় পেটালেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।

৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পরিষদ এলাকার বাসায় ঢুকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ ৪-৫জন মিলে নৈশ প্রহরী ধন বিকাশ ত্রিপুরার ওপর হামলা করে বলে সে অভিযোগ করে। চেয়ারম্যান আক্রোশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও এঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
৪ আগষ্ট শুক্রবার বিকেলে ধন বিকাশ ত্রিপুরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ৩ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ ৪-৫ জন বাসায় ঢুকে আমার ওপর হামলা করে। চঞ্চুমনি প্রথমে আমার ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে কাঠের টুকরো নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। তপনসহ অন্যান্যরাও আমার ওপর কাঠ ও হাত পা দিয়ে হামলা করে। মারধর করতে করতে আমাকে উপজেলা মাঠে নিয়ে আসলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মীর মোশারফ হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ধন বিকাশ ত্রিপুরার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত কোন বস্তু দিয়ে তার ওপর আঘাত করায় শরীরের বিভিন্ন স্থান থেতলে গেছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ধন বিকাশ ত্রিপুরা অন্যায় করায় তাকে মারধর করেছি। সে কী করেছে জানতে চাইলে চঞ্চুমনি চাকমা ধন বিকাশের কাছে গিয়ে জানতে বলেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় কেউ অভিযোগ করলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবে।
জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নৈশপ্রহরী ধন বিকাশ ত্রিপুরার ওপর হামলা হয়েছে বলে শুনেছি। সে সুস্থ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, পাহাড়ের আঞ্চলিক অনিবন্ধিত সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থন নিয়ে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয় চঞ্চুমনি চাকমা। তবে বর্তমান সময়ে ক্ষমতাসীন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ