শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খেলা » সাইকেল উপহার পেল ময়মনসিংহের ২৮ নারী ফুটবলার
প্রথম পাতা » খেলা » সাইকেল উপহার পেল ময়মনসিংহের ২৮ নারী ফুটবলার
শনিবার ● ৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাইকেল উপহার পেল ময়মনসিংহের ২৮ নারী ফুটবলার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২৮ নারী ফুটবলারকে প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে গাজীপুরের শ্রীপুর থেকে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হয়েছে।

৪ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ফুটবল খেলার পুরষ্কার হিসেবে শ্রীপুরের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তারা এ পুরষ্কার গ্রহণ করেন।

তারা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরষ্কার তুলে দেন।

এ ব্যাপারে প্রাণ আরএফএল গ্রুপের মহা ব্যবস্থাপক (মিডিয়া) সুজন মাহমুদ জানান, চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানের ভিডিওচিত্র ধারণ অনুষ্ঠানে ফুটবল খেলায় নারী বিজয়ী তারা। প্রাণ আরএফএল শিল্প গ্রুপের “দুরন্ত বাইসাইকেলে”র সৌজন্যে পুরষ্কারগুলো দেয়া হয়েছে। শিল্প গ্রুপ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে নারী শিক্ষার্থীদের বাইসাইকেল দেয়া হয়েছে। ভবিষ্যতেও ওই শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সহযোগিতা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রাণ আরএফএল গ্রুপের ব্রান্ড ম্যানেজার রফিকুল আহসান বলেন, সামাজিক দায়বদ্ধতার খাতিয়ে সমাজের সক্ষম ব্যক্তিরা এগিয়ে আসলে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী আরো এগিয়ে যাবে।

কলসিন্দুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রাণী সরকার বলেন, গত কয়েকদিন আগে চ্যানেল আই এর একটি বিনোদনধর্মী অনুষ্ঠানের ফুটবল প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের নারী খোলোয়াড়রা অংশ নিয়ে বিজয়ী হয়। তাদেরকে সেখানে পুরস্কৃত করা হয়। শাইখ সিরাজের কাছে বিজয়ীদের আবদার ছিল দূর দুরান্ত থেকে আসা নারী শিক্ষার্থীদের জন্য যেন একটি করে বাইসাইকেল উপহার দেয়া হয়। ওই আবেদনের প্রেক্ষিতে শাইখ সিরাজ বাইসাইকেল হস্তান্তরের জন্য শ্রীপুরের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়কে বেছে নিয়ে আনুষ্ঠানিকভাবে নারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের কংস নদের পাড়ে কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে শাইখ সিরাজের সঙ্গে কথা হয় কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও জাতীয় অনূর্ধ্ব ১৬’ দলের নারী ফুটবলারদের। সে সময় শিক্ষার্থীরা তাদের স্কুলে যাতায়াতের সমস্যার কথা তুলে ধরেন। শাইখ সিরাজ নারী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য প্রাণ আরএফএল গ্রুপের ‘দুরন্ত বাইসাইকেল’-এর পক্ষ থেকে ২৮ নারী ফুটবলার শিক্ষার্থীকে সাইকেল দেন।

অনুষ্ঠানে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক ফরাজী, প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালা রানী সরকার ও দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাকিবুল আহসান উপস্থিত ছিলেন।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)