শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫১মি.) নওগাঁর আত্রাই-সিংড়া সড়কের মালিপকুর নামক স্থানে ১৪ আগষ্ট সোমবার ভোর রাতে ভেঙ্গে যাওয়ায় আত্রাই-সিংড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার শতশত হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছে। এদিকে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
গত বেশ কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে আত্রাই নদীর পানি হুহু করে বেড়ে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধির ফলে একদিকে নদী এলাকার শত শত জনবসতি পানিবন্দি হয়ে পড়েছে। ফলে হাজার হাজার জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। অপরদিকে উপজেলার বিভিন্ন স্থানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গুলো হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। এ সড়কটি ভাঙ্গার ফলে উপজেলার মালিপকুর, জগদাশ, গুড়নই, শিকারপুর, মধুগুড়নই, সাহেবগঞ্জ, খঞ্জর, জয়সাড়া, নবাবের তাম্বু, পবনডাঙ্গা, বিপ্রবোয়ালিয়া, ক্ষুদ্রবোয়ালিয়া, বাকিঅলমাসহ আশপাশের এলাকার ফসল পানির নিচে তলিয়ে যাওয়া ও মাটির কাঁচা বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের উদনপৈ, জাতোপাড়া, মিরাপুর, ফুলবাড়ি, পূর্বমিরাপুর, জাতআমরুল জিয়ানীপাড়া, হাটকালুপাড়া ইউনিয়নের সন্নাসবাড়ি, পারশিমলা, চকশিমলা, হাটকালুপাড়া, হাটুরিয়া, দরগাপাড়া, দ্বিপচাঁদপুর, পাহাড়পুর, বড়াইকুড়ি, পাইকারা, নন্দনালী, কুসুম্বাসহ প্রায় ২৫ টি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছে।

এ ব্যাপারে পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আফসার আলী প্রামানিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি ভাঙ্গন পরিদর্শন করেছি। এটি যাতে দ্রুত মেরামত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি সকালে নিজে গিয়ে ভাঙ্গা স্থানটি দেখেছি এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তিনি আরো বলেন আত্রাইয়ের বন্যা পরিস্থিতি আমরা নিবিরভাবে পর্যবেক্ষণ করছি। সকল জনপ্রতিনিধিদের সজাদ থাকতে বলা হয়েছে। কোন জায়গায় যেন বাঁধ ভেঙ্গে জনগণের জানমালের ক্ষতি না হয় এ জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)