বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার দুলাল পুলিশের খাঁচায়
নবীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার দুলাল পুলিশের খাঁচায়
হবিগঞ্জ প্রতিনিধি :: (৩০ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৬মি.) নবীগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার দুলাল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।
এঘটনায় এলাকাজুড়ে স্বস্থি নেমে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানার এস আই সুজিত চক্রবর্তী ও এ এস আই সেলিম আহমদ এর যৌথ নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে অভিযান চালালে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে নিকটস্থ একটি পুকুরে পড়লে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয় । সে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত এমদাদুর রহমানের ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে নবীগঞ্জ থানা ও আদালতে চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এর আগে গত কয়েকমাস পূর্বে বানিয়াচং ও নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এঘটনায় নবীগঞ্জ থানার এস আই সুজিত চক্রবর্তী গ্রেফতার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা