বৃহস্পতিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৩০ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০২মি.) নওগাঁর আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইট ভাটা সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা তদন্ত কর্মকর্তা মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইট ভাটা সংলগ্ন নদীর তীরে আত্রাই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
লাশটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশের শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।
লাশটি ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা