শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ৬ জনের সাজা
রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ৬ জনের সাজা
উখিয়া প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৭মি.) রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়দানের নামে অর্থ আদায়ের অভিযোগে উখিয়ায় ৬ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার থাইংখালী থেকে এসব দালালদের আটক করে কক্সবাজার র্যাব-৭।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে দালালচক্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা দালাল চক্রের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটককৃতরা হলেন: থাইংখালী হাকিমপাড়া এলাকার মনির আহমদ (৪৫), ফরিদ আলম (৩০), নুরুল কবির (৩২), নুরুল আমিন বাবু (৩৫), জয়নাল আবেদীন (৩৫) ও শাহাব উদ্দীন।
এরমধ্যে মনির আহমদকে ২০দিন অন্যান্যদের ১৫দিন করে কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের প্রশাসনের ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমদ।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা