বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে বন্ধুর হাতে বন্ধু খুন
পটুয়াখালীতে বন্ধুর হাতে বন্ধু খুন
পটুয়াখালী প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৫মি.) পটুৃয়াখালীর গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। গতকাল মঙ্গলবার শেষ বেলায় খেলার মাঠেই মাসুম মোল্লা ব্যাট দিয়ে নাঈম মৃধার মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গলাচিপা বকুলবাড়ীয়া ইউনিয়নের গুয়াবাড়ীয়া গ্রামের খলিলুর রহমান মৃধার পুত্র নাঈম মৃৃৃৃধা ও একই ইউনিয়নের লামনা গ্রামের মতলেব মোল্লার পুত্র মাসুম মোল্লা মঙ্গলবার শেষ বেলায় দক্ষিণ লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ক্রিকেট খেলছিল। দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাসুম মোল্লা ক্রিকেটের ব্যাট দিয়ে নাঈম মৃৃৃৃধার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
তাৎক্ষনিক ভাবে তাকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক ফেরীঘাটে তার মৃত হয়েছে। তারা দু’জনেই বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ছাত্র। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিষয়টি অবগত আছি, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এছাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে খুনিকে গ্রেফতারের চেষ্টা চলছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা