শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » কাল ১০ নভেম্বর প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৩-তম মৃত্যু বার্ষিকী
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » কাল ১০ নভেম্বর প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৩-তম মৃত্যু বার্ষিকী
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাল ১০ নভেম্বর প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৩৩-তম মৃত্যু বার্ষিকী

---বিপ্লব বড়ুয়া :: (২৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৩৪মি.) দেশের দক্ষিণ-পূর্বাংশের পাহাড়ি জনপদ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৩ ভাষাভাষি পাহাড়ি জাতি গোষ্ঠী সমূহের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সত্তরের দশকে আন্দোলন গড়ে তুলেছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। সংক্ষেপে এম এন লারমা নামেই পরিচিতি পান। তিনি ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র প্রতিষ্ঠাতা হিসেবে উপমহাদেশে ব্যাপক পরিচিতি অর্জন করেন। দেশ স্বাধীনের আগে গণপরিষদ এবং দেশ স্বাধীনের পর প্রথম জাতীয় সংসদের সদস্য ছিলেন। দেশের প্রথম সংবিধান রচনায় সংসদীয় আলোচনায় তিনি দক্ষতা ও বাগ্মীতার পরিচয় দেখিয়েছিলেন।
দেশের বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধু’র নেতৃত্বাধীন ‘বাকশাল’-এ যোগ দেন। পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর তিনি স্বাভাবিক রাজনীতির পথ ত্যাগ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর আত্মগোপনে থাকা অবস্থায় বিপথগামী সতীর্থদের হাতে প্রাণ হারান। আগামী ১০ নভেম্বর এই রাজনীতিকো ৩৩-তম মৃত্যু বার্ষিকী। পাহাড়ের সব শেণী-পেশার মানুষ এখনো প্রয়াত এই নেতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে। চলতি বছর জাতীয় সংসদে তাঁর জন্য শোক প্রস্তাব গৃহিত হয়।
তাঁকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা থেকে জানা গেছে, ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির অদূরে মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ষাটের দশকে কাপ্তাই বাঁধের সময় তরুণ বয়সে এম এন লারমা গহীণ জনপদে অধিকারের বাণী উচ্চারণ করেন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতক এবং চট্টগ্রাম আইন কলেজ ও চট্টগ্রাম শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে সত্তরের দশকে শিক্ষা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি প্রথমে দীঘিনালা উচ্চ বিদ্যালয়ে সহাকারি শিক্ষক এবং চট্টগ্রাম রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম বারে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুর পর পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি প্রাণঘাতি-রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে অতিবাহিত হতে থাকে। ১৯৯৭ সালে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এম এন লারমা’র প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘জনসংহতি সমিতি’র সাথে ঐতিহাসিক ‘শান্তিচুক্তি’ সম্পাদিত হয়।
তাঁর ঘনিষ্ঠ সহকর্মী অরুণ কান্তি চাকমা জানান, প্রয়াত নেতার সাথে আড়াই বছর কাটিয়েছি। একজন আদর্শবান-অসাম্প্রদায়িক মানুষ । ১৯৭২ সালের সংবিধানে তিনি সকল সম্প্রদায়ের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জোর দাবি ব্যক্ত করেছিলেন। অনেক সময় তাঁকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত করা হয়, কিন্তু তিনি বাঙালি বা অন্য কোন জাতিগোষ্ঠির বিরুদ্ধে কোন কথা বলেননি। তিনি পাহাড়িদের অধিকারের জন্য সরকারের কাছেই দাবি ব্যক্ত করেছিলেন।
দীর্ঘ দেড় দশক ধরে বেসরকারি উন্নয়নে নেতৃত্ব দেয়া অরুণ কান্তি চাকমা দাবি করেন, দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু’র ডাকে সাড়া দিয়ে এম এন লারমা দেশ এবং পার্বত্যাঞ্চলের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ‘বাকশাল’-এও যোগ দিয়েছিলেন। কিন্তু পঁচাত্তরের ভয়াল হত্যাযজ্ঞের পর অন্য অনেক রাজনীতিবিদের মতো তিনি সামরিক শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পালিয়ে বেড়ান। এবং গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতি আর নিয়মতান্ত্রিক পন্থা খুঁজে না পেয়ে সশস্ত্র পথ গ্রহণ করতে বাধ্য হন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ রাজনীতিক মিঠুন চাকমা জানান, পার্বত্য চট্টগ্রামের জাতিসত্ত্বার মুক্তি সংগ্রামে এম এন লারমা’র ভূমিকা গুরুত্বপূর্ন-তিনি অগ্রপথিক আমাদের। তাঁর নেতৃত্বেই আন্দোলন হয়েছে। তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন আন্দোলনে সফল হবার জন্য। তবে তার মানবিক ভূমিকা অথ্যধিক হবার কারণে ‘ক্ষমা করো এবং ভুলে যাওয়া’ নীতির বৈশিষ্ঠ্য না বোঝার কারণেই তাঁকে হত্যা করা হয়েছে। তরুণ প্রজম্ম এখনো এম এন লারমাকে শ্রদ্ধা করে। তবে তাঁকে নিয়ে আনুষ্ঠানিকতার চেয়ে মন থেকে উপলদ্ধি করাই শ্রেয় বলে মত দেন, এই তরুণ।
উন্নয়ন উদ্যোক্তা রিপন চাকমা জানান, এম এন লারমা শুধু পাহাড়িদের নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা ছিলেন। তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন। জাতীয় সংসদের অধিবেশনে তাঁর দেয়া বক্তৃতাগুলো পড়লেই বোঝা যায় তিনি কতো দূরদর্শী ছিলেন। তিনি শুধু পাহাড়িদের কথা বলেননি, তিনি মেহনতি মানুষের কথা বলেছেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক কিছু দিয়ে যেতে পারতেন। তরুণ সমাজকে তিনি এখনো আন্দোলিত এবং অনুপ্রাণিত করেন।
তিনি উন্নয়নের প্রেক্ষিতেও দক্ষ সংগঠক। তিনি পরিবেশবান্ধব মানুষ ছিলেন। প্রাণি হত্যা, বৃক্ষ নিধনে নিরুৎসাহিত করতেন।
রিপন চাকমা মনে করেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো এম এন লারমা’র সাথে হয়তো চমৎকার বোঝাপড়ায় পাহাড়ের অগ্রগতি আরো বিকশিত হতো এবং পার্বত্যাঞ্চলের ইতিহাস অন্যরকমও হতে পারতো।
পানছড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক যামিনী রঞ্জন চাকমা জানান, সত্তরের আগে তাঁর সাথে এক-দুইবারই দেখা হবার সৌভাগ্য হয়েছিল। ন্যায়-অন্যায়কেই তিনি বিবেচনা করতেন। তিনি পাহাড়ি-বাঙালি-চাকমা এগুলো গুরুত্ব দিতেন না। তিনি ধার্মিক ছিলেন। প্রাণি হত্যার বিরোধী ছিলেন। তাঁর মতো নেতা আমি দেখিনি।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং বর্ষীয়াণ রাজনীতিক রক্তোৎপল ত্রিপুরা মনে করেন, চার দশক আগে এম এন লারমা বৈরী স্রোতের বিপরীতে মানুষের জন্য যে ত্যাগ দেখিয়েছেন, তা এখন বিরল। তাঁকে ধারণ করার মতো সামাজিক-রাজনৈতিক বাস্তবতাও এখন অনুপস্থিত। তবে তাঁর অসাম্প্রদায়িক ও দূরদর্শী দর্শন চর্চার মাধ্যমে বর্তমান সময়েও অনেক প্রতিকু’ল অবস্থা মোকাবিলা সম্ভব। জ্ঞান ও যুক্তিনিষ্ঠ রাজনীতিক হিসেবে তাঁর প্রয়োজনীয়তা পাহাড়ে কখনো ফুরোবার নয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘শান্তিচুক্তি’ সম্পাদনের পর এম এন লারমা’র প্রতিষ্ঠিত দল ‘জনসংহতি সমিতি’ তিন পার্বত্য জেলায় প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হয়ে উঠে। তখন থেকেই সংগঠনটি ছাড়াও পাহাড়িদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ১০ নভেম্বর এম এন লারমা’র মৃত্যু বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করে আসছে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রগতিশীল সংগঠনগুলো বেসরকারিভাবে ১০ নভেম্বর পালন করে থাকে।





উপ সম্পাদকীয় এর আরও খবর

নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য

আর্কাইভ