শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » সিলেটে শীতকালীন সবজি চাষ শুরু
প্রথম পাতা » কৃষি » সিলেটে শীতকালীন সবজি চাষ শুরু
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে শীতকালীন সবজি চাষ শুরু

---সিলেট প্রতিনিধি :: (৭অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.৪২মি.) ২০১৭-১৮ মৌসুমে সিলেট জেলায় বিভিন্ন জাতের রবি ফসলের বীজের চাহিদা সোয়া ৯ হাজার মেট্রিন টন। ২১ জাতীয় রবি ফসলের জন্য সিলেট অঞ্চলে বীজের প্রয়োজন ৯ হাজার ২৯ দশমিক ২৪৪ মেট্রিক টন। যার বেশির ভাগ যোগান দেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।

এরপর বেসরকারী, কৃষক ও প্রণোদনার মাধ্যেমে এসব বীজ সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

চাষিরা জানান, শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে কয়েকদিন আগেই। যারা পিছিয়ে পড়েছেন তারা এখন চাষে তোড়জোড় শুরু করেছেন। তবে চাষিরা বলেন, সবজি চাষে এখন খরচ বাড়ছে। কীটনাশক, সার, শ্রমিক, সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চাষাবাদে কিছুটা হিমশিম খাচ্ছেন। বন্যায় বোরো ফসল ক্ষতি হওয়ার পর এবারও অনেক চাষী আগাম জাতের টমেটো, বেগুন, বাধাঁকপি, ফুলকপির বীজ বপন করেছিলেন।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, রবি মৌসুমে উৎপন্ন ফসলের মৌসুম হিসেবে পরিচিত। এ মৌসুমের শুরু আর্দ্র জলবায়ু মৌসুমের শেষে অর্থাৎ নভেম্বর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহের বিরতি শুরু হলে এবং অব্যাহত থাকে মার্চ মাসের শেষাবধি। শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই মৌসুমের বৈশিষ্ট্য, কিন্তু শুরু ও শেষে উষ্ণতা থাকলেও মধ্যবর্তী ডিসেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কাল যথেষ্ট ঠান্ডা। রবি শস্য চাষের গয়পয়তা ব্যাপ্তিকাল উত্তর-পূর্ব অংশে ১৪০-১৫০ দিন হয়।

সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটের মোট বীজের চাহিদার ৬ হাজার ২ ত ১৯ দশমিক ৩ মেট্রিক টন সরবরাহ করা হবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে। তারমধ্যে আলু ১ হাজার ৩ শত ৫০ মেট্রিক টন, বোরো হাইব্রিড ৩০, বোরো উফশী ২ হাজার ৩ শত ৫৮, ভূট্টা ৩, গম ৬৬.৫০, সবজী ৫, সরিষা ১০.৫০, ছোলা .৫০, মসুর .২০, মাসকলাই ৫.৫৩, মুগ .৫০, পিঁয়াজ .৩০, ধনিয়া ১ মেট্রিক টন।

এরপর বেসরকারী ভাবে সরবরাহ করা হবে ১ হাজার ৪ শত ৬৪ দশমিক ২ মেট্রিক টন। তারমধ্যে আলু ১ হাজার ২ শত, বোরো হাইব্রিড ৪২, বোরো উফশী ১৫, ভূট্টা ১, সবজী ১ শত ২, সরিষা ১, ছোলা .৬০, মসুর .৬০, মাসকলাই .৩০, পিঁয়াজ .৬০, রসুন ২৮.৬০, ধনিয়া ৭, মরিচ ২.৮০, গর্জন তিল .২০, বাদাম ৫ দশমিক ৫০ মেট্রিক টন। এররপ কৃষক পর্যায় থেকে মোট ১ হাজার ২শত ৯৫ দশমিক ৩২ মেট্রিক টন। এরমধ্যে বোরো স্থানীয় ৪শত ৪০ মেট্রিক টনের পুরোটাই স্থানীয় কৃষক পর্যায় থেকে সরবরাহ করা হবে।

এছাড়া মিষ্টি আলু (কাটিং) ১ শত ৩৭ টন এবং ফরাস ১ শত ৫৩ মেট্রিক টনের পুরোটাই স্থানীয় কৃষক পর্যায় থেকে সরবরাহ করা হবে। এছাড়া বোরো উফশী ৩০, আলু ৬০, সবজি ২.৫০, সরিষা ১, মাসকলাই .৫০, অড়হর .০৩৪, ধনিয়া .৬৫, মরিচ .২০, গর্জন তিল .১৩ মেট্রিক টন স্থানীয় কৃষক পর্যায় থেকে সরবরাহ করা হবে। প্রণোদনা মাধ্যেমে ৬১ মেট্রিন টন বীজ সরবরাহ করা হবে। তারমধ্যে বোরো উফশী ২৫, ভুট্টা ১, গম ২.৫০, সবজি .৫০, সরিষা ৫.৫০, মাসকলাই ০.৫০, মুগ ১ মেট্রিক টন সরবরাহ করা হবে।

গোলাপগঞ্জ উপজেলার রুইগড় গ্রামের সবজি চাষী কুনু মিয়া বলেন, শীতের আমেজ শুরু হয়েছে সে কারণে শীতকালীন শাকসবজি চাষাবাদ করছি। তিনি আরো বলেন, দফায় দফায় বৃষ্টির কারণে আমাদের সবজি চারা নষ্ট হয়ে গেছে। এখন আগাম জাতের চিচিঁঙ্গা, ঝিঁঙ্গার আবাদ শুরু করেছি। বৃষ্টি আর না হলে লাভবান হতে পারি।

সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. কোহিনূর বেগম বলেন, আমাদের সদরে বিভিন্ন প্রকল্পের আওতায় ৬০০ মেট্রিক টন বীজ পেয়েছি। এরমধ্যে বেশীর ভাগ বিতরণ করা হয়েছে। আর বাকিগুলো কয়েকদিনের মধ্যে সরবরাহ করে বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, বন্যায় সিলেটে বোরো ফসলের ক্ষতি হওয়ায় সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করে। এসব প্রকল্পের আওতায় আমরা ২ হাজার ৪ শত ১০ জন কৃষককে ৫ কেজি বীজ ও দুই ধরণের সার ৩০ কেজি এবং ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এছাড়া বীজ বিনিময় প্রকল্পের মাধ্যেমে কৃষকদের সহায়তা করা হয়েছে। তিনি আরো বলেন, শষ্য নিবিড়তা প্রকল্পের আমরা কৃষকদের সহায়তা করেছি।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল হাসেম বলেন, স্থানীয় কৃষকের কাছ থেকে আমাদের যে বীজ গুলো সংগ্রহ করার কথা সেগুলো বেশীর ভাগ ছাড়া রোপন হয়ে গেছে। এছাড়া বেসরকারী ভাবে বেশীরভাগ বীজ সরবরাহ হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছ থেকে আমাদের চাহিদা পত্রের বেশীর ভাগ বীজ পেয়ে গেছি। এই বীজগুলো আমরা সরাসরি সরবরাহ করি না। এগুলো ডিলারদের মাধ্যেমে বিতরণ করা হয়। আর প্রণোদনার মাধ্যমে যে বীজগুলো আমরা সরবরাহ করি। তার বেশির ভাগ বিতরণ কার হয়ে গেছে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)