শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » স্টেডিয়াম নির্মানের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন
প্রথম পাতা » খেলা » স্টেডিয়াম নির্মানের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্টেডিয়াম নির্মানের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৭ মি.) নবীগঞ্জ উপজেলার সদরের প্রস্তাবিত চৌশতপুর গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাস্তবায়নের লক্ষ্যে পুষে উঠেছে নবীগঞ্জের মানুষ। এ লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে স্টেডিয়াম বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে নতুন বাজার মোড়ে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) এটিএম সালাম,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা,সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,যুগান্তর প্রতিনিধি মো. সরওয়ার শিকদার,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল,যুব সংহতির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও যুবনেতা তোফায়েল আহমদ সায়েদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নবীগঞ্জ সদরের চৌশতপুর গ্রামে মিনি স্টেডিয়াম এর স্থান ষড়যন্ত্রমূলক ভাবে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনত্র নেয়ার যে নীল নকশা চলছে আমরা তা কোনো ভাবেই মেনে নিবোনা আমরা ষড়যন্ত্রকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রস্তাবিত স্টেডিয়াম চৌশতপুরে না হলে নবীগঞ্জবাসী একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ।
উল্লেখ্য, ২০১৬ সালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক উপজেলা পর্যায়ে ক্রীড়ার মান উন্নয়নের জন্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি ব্যাডমিন্টন নিয়মিত চর্চা ও প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টেডিয়াম প্রাথমিক অবকাঠামো নির্মাণ কল্পে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু’র নিকট পত্র দিয়ে দৃষ্টি আকর্ষন করেন। প্রকল্পটি ১ কোটি ২৩ লাখ ১৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যায়ে বাস্তবায়ন করা হবে। পত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষন ও মন্তব্যে কোন শিক্ষা প্রতিষ্টানের মাঠকে উপজেলা মাঠ হিসাবে নির্বাচন করা যাবেনা। উপজেলা সদরে কোন মাঠ না থাকলে ভাল যোগাযোগ ব্যাবস্থা সম্পন্ন স্থান মাঠ হিসেবে নির্বাচন করা যায়। পত্রপ্রাপ্তির পরে তৎকালীন উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভায় এম এ মুনিম চৌধুরী বাবু এমপি তা উপস্থাপন করেন। উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে নির্বাহী অফিসার মাসুম বিল্লাহর পরিচালনায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তা প্রেরণ করা হয়। তৎকালীন নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন ম্যাপ ক্যাচ করেন। এমপি মুনিম চৌধুরী বাবু উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী চৌশতপুর খেলার মাঠ পরিদর্শন করেন। সম্প্রতি সংরক্ষিত আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারকে সাতাইহাল ফুলতলী মাঠকে স্টেডিয়ামের প্রস্তাব পাঠাতে ডিও দেন বলে নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার জানান। ডিওর ও উপরের চাপের প্রেক্ষিতে তাজিনা সারোয়ার প্রস্তাব মন্ত্রনালয়ে প্রেরণ করেন। উপজেলা পরিষদের সিদ্ধান্ত পাশ কাটিয়ে অপর একটি প্রস্তাবে নবীগঞ্জে জল্পনা নানা প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি ফুলতলী মাঠ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় বরাবরে রেজিস্টার করা হয়। প্রস্তাবিত নবীগঞ্জ সদর চৌশতপুর মিনি ষ্টেডিয়ামটি দলিল সম্পাদন না করে উপজেলার ফুলতলী খেলার মাঠের বিষয়টি ক্রীড়ামোদী মহলে জানাজানি হলে হতাশা প্রকাশ করে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ