শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পরীক্ষার ফরম পূরণ করতে এসে লাকি জানতে পারল রেজিষ্ট্রেশন হয়নি
প্রথম পাতা » অপরাধ » পরীক্ষার ফরম পূরণ করতে এসে লাকি জানতে পারল রেজিষ্ট্রেশন হয়নি
বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরীক্ষার ফরম পূরণ করতে এসে লাকি জানতে পারল রেজিষ্ট্রেশন হয়নি

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৫মি.) ময়মনসিংহের নান্দাইলে দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে এসে এক শিক্ষার্থী জানতে পারল তার রেজিস্টেশনই হয়নি। দাখিল পরীক্ষায় বসা অনিশ্চিত হয়ে পড়ায় এসময় শিক্ষার্থীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার গাংগাইল ইউনিয়নের জলহরি গ্রামের মো. ফখর উদ্দিনের মেয়ে লাকি আক্তার (১৫) স্থানীয় সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে। আসন্ন ২০১৮ সালের এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সে প্রতিষ্ঠানে যথারিতি নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করতে গিয়ে সে জানতে পারে তার নামে বোর্ডে রেজিস্টেশন করা হয়নি।

ঘটনার শিকার ছাত্রীটি জানায়, যথা সময়ে রেজিস্টেশনের নির্ধারিত ফরম পূরণ করে ভারপ্রাপ্ত সুপারের কাছে জমা দেয়। কিন্তু তার রেজিস্টেশন কেন হয়নি সেটি জানতে সুপারের কাছে গেলে তাকে নবম শ্রেণিতে নতুন করে রেজিস্টেশনের পরামর্শ দেয় মাদ্রাসার সুপার ওমর ফারুক। ওই অবস্থায় তার চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়াটি বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে লাকি গত সোমবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লাকি আক্তারের বাবা ফখর উদ্দিন জানান, ভারপ্রাপ্ত সুপারের অবহেলায় আমার মেয়ের জীবন থেকে দুটি বছর নষ্ট হয়ে গেল।

সুরাশ্রম দারুস সালাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার একে.এম ওমর ফারুল বলেন, সে আমাদের মাদ্রাসার ছাত্রী নয়, একটি কুচক্রি মহলের যোগসাজসে প্রতারণা মূলকভাবে এমন অভিযোগ তোলা হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ছাত্রীটির কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। অভিযোগের সত্যতার প্রমান পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)