শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর জানাযায় মানুষের ঢল
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর জানাযায় মানুষের ঢল
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর জানাযায় মানুষের ঢল

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি রজব আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ আসর মরুহমের জানাযার নামাজ স্থানীয় কাবিলপুর জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে মানুষের ঢল নামে। শেষ বারের মতো একনজর তাকে দেখতে সকাল থেকে মরহুমের বাড়িতে জনতার উপস্থিতি ছিল লক্ষনীয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন উপজেলার সিংগেরকাছ মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আবদুল হান্নান।
জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আবদুল কাইয়ুম, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান ও সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল আবু জাফর মো. নোমানসহ এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দনহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি রজব আলী (৬১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি.রাজিউন)। আজ শুক্রবার সকাল ৭টায় তিনি উপজেলার কাবিলপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিকস রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।





আর্কাইভ