শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিয়াসকে ফেরত না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিয়াসকে ফেরত না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত
বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিয়াসকে ফেরত না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৩০ অগ্রহান ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০১মি.) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সাবেক উপমন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গণমানুষের নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। সে সরকারই আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে। যদি সরকার তাকে ফিরিয়ে না দিতে পারে তাহলে সরকারকে একদিন তার খেসারত দিতে হবে। বিএনপির নেতৃত্বেই মানুষ এই ফ্যাসিষ্ট সরকারকে উৎখাত করবে এবং ইলিয়াস আলীকেও উদ্ধার করতে সক্ষম হবে। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, সিলেট বিএনপির হার্ট, জননন্দিত নেতা ইলিয়াস আলীকে সরকার ফেরত না দেয়া পর্যন্ত তার সন্ধানে আন্দোলন অব্যাহত রাখতে হবে। ইলিয়াসের জন্য আন্দোলন করতে গিয়ে যাদের রক্তে বিশ্বনাথের রাজপথ রঞ্জিত হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। আজ এতটা বছর ধরে তার পথ চেয়ে বসে আছেন জনমদুখী মা, তার স্ত্রী ও সন্তানেরা। এর চে’ কষ্ট আর বেদনার কি হতে পারে? ইলিয়াস আলী উন্নয়ন প্রাণ নেতা। তার স্বপ্ন তিনি মন্ত্রী হবেন। আমাকে কয়েকবার বলেছেন, তার এলাকায় এখনও অনেক কাজ বাকী আছে। মন্ত্রী হয়ে এলাকার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে চেয়েছেন তিনি। অথচ এমন একজন নেতাকে গুম করে রাখা হয়েছে। যেহেতু ফেরাউন-নমরুদ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, মুজিব-এরশাদও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, সেহেতু শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে দেখতে তার গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল কুদ্দুছ, সহ-সাংগঠনিক সম্পাদক মোনায়েন খান, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিএনপি নেতা ফরিদ মিয়া, জলাল আহমদ, আলা উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ আলতাব আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নানু মিয়া, যুবদল নেতা মঈনুল ইসলাম, সাইদুল, বাবুল মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান রানা, কিনু মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শেখ ফরিদ, শাহ আমির উদ্দিন, রুহেল আহমদ কালু, ছাত্রদল নেতা আলেক্স মিয়া, নাজিম উদ্দিন, সুলতান খান, আজাদ, এনাম, হিরা, শিমুল আহমদ, আবদুল কাইয়ুম, দিলোয়ার, ওয়াসিম, দুলাল, আজিজুল, জয়নাল খান, আলম খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহ টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম জুনেদ প্রমুখ।
এসময় বিএনপির শীর্ষ নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের পায়তারা করছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ও বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সেই সাথে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপির নেতাকর্মীকে নির্বাচন এবং আন্দোলন এ দুটি বিষয়ে প্রস্তুুতি আহবান জানানো হয়েছে। অপর প্রশ্নের জবাবে এ নেতা জানান, যদি আল্লাহর হুকুমে এম. ইলিয়াস আলী ফেরত আসেন, তাহলে সিলেট-২ আসনে তিনিই প্রার্থী হবেন। অন্যথায় এখানে তার সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা’ই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং তাকে হাজার হাজার ভোটের মাধ্যমে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন এ আসনের বিএনপির নেতাকর্মীরা।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ