বৃহস্পতিবার ● ১৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের নির্বাচিত কমিটি বহাল
রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের নির্বাচিত কমিটি বহাল
প্রেস বিজ্ঞপ্তি :: (৩০ অগ্রহান ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সেক্রেটারী এম বখতেয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের এডহক কমিটি গঠন নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট নং- ১৬১২৮/২০১৭ইং রিটের স্থগিতাদেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ বিবাদী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান ডা: হাবিবে মিল্লাত এমপি, পরিচালক ইউনিট এ্যাফেয়াস বিভাগ (ভারপ্রাপ্ত) মো. শাহ্ আলম, রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান (পদাধিকার বলে) বৃষকেতু চাকমা, এডহক কমিটির সেক্রেটারী কামাল উদ্দিনের করা আবেদন খারিজ করে দিয়েছে। ১৪ ডিসেম্বর বৃহষ্পতিবার ২০১৭ ইং মহামান্য হাইকোট ডিভিশন এর সুপ্রিম কোর্টের আপীল বিভাগ তাদের করা আবেদন খারিজ করে দেয় । এ রায়ের মধ্যে দিয়ে প্রতিয়মান হয় যে, অন্যায় ও সত্যর জয় হয়েছে। এ রায়ের পর বর্তমানে নির্বাচিত কমিটি বৈধ কমিটি। এ কমিটি রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতে আর কোন আইনগত বাধা থাকবে না। এরই প্রেক্ষাপটে রেড ক্রিসেন্ট সদর দপ্তর ও রাঙামাটি ইউনিটের সভাপতি তথা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সহ রাঙামাটি ইউনিটের অন্যান্য কর্মকতারা বর্তমান নির্বাচিত কমিটিকে সযোগিতা করা ছাড়া আর কোন বিকল্প নেই।





মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা