শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » লুনা নাকি মুনতাসির কে হবেন সিলেট-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী
প্রথম পাতা » ফটো গ্যালারী » লুনা নাকি মুনতাসির কে হবেন সিলেট-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লুনা নাকি মুনতাসির কে হবেন সিলেট-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী

---সিলেট প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট-২। সিলেট বিভাগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সবচেয়ে শক্তিশালী আসন হিসেবে গন্য করা হয় সিলেট-২।

বিগত নির্বাচনের মতো চারদলীয় জোট সরকারের সময় এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচত হন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী। সিলেট-২ আসনসহ সিলেটে ইলিয়াস আলীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

নিখোঁজের কয়েক বছর পরও সাধারন মানুষের কাছে ইলিয়াস আলীর জনপ্রিয়তা আকাশচুম্বী রয়েছে বলে মনে করেন ইলিয়াস সমর্থকরা। ইলিয়াস আলীর অবর্তমানে সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা আসন্ন আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে মনে করেন বিএনপি নেতা কর্মীরা। এবং এতদিন ধরে লুনাই একক প্রার্থী বলে মনে করছিলেন বিএনপিসহ চারদলীয় জোটের নেতা কর্মীরা।

তবে নতুন করে আলোচনার সুত্রপাত হয়েছে জোটের আরেক শরীক দল খেলাফত মজলিস এই আসনে তাদের একক প্রার্থী ঘোষনা করার পর থেকে। এই আসনে আগামী নির্বাচনে তারা প্রার্থী ঘোষনা করে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং বর্তমানে দলের যুগ্ম মহাসচিব মুনতাসির আলীকে। খেলাফত মজলিস এখানে ছাড় দিতে নারাজ। তাদের দাবি এই আসনে জোটের একক প্রার্থী যদি দেয়া সম্ভব না হয় তবে যাতে আসনটি ওপেন রাখা হয়।

প্রত্যেকে যাতে এখানে আলাদাভাবে প্রার্থী দিতে পারেন। তবে বিএনপির শীর্ষ মহল এই আসনে ছাড় দেবার ব্যাপারে অনড় থাকলেও তারা জানিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। নির্বাচনের এখনো অনেক দেরী, সময় আসলে জোটের বৈঠকে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপি নেতাকর্মীরা মনে করেন এই আসনে ইলিয়াস আলীর প্রতি মানুষের আবেগ ভালোবাসা অনেক সুদৃঢ়। এখানে তিনি যে উন্নয়নমুলক কাজ করে গেছেন তা এখনো লোকের মুখে মুখে, চোখে চোখে লেগে আছে। তাই এই আসনে ইলিয়াস আলীর বিকল্প ইলিয়াসপত্নী ব্যতিত কাউকে কল্পনাও করা যায়না।

তাছাড়া ইলিয়াস আলী নিখোঁজের পর বিএনপিসহ ইলিয়াস সমর্থকদের অনুরোধে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা মাঠে নেমেছেন ইলিয়াস আলী উন্নয়নমুলক কাজকে সামনে এগিয়ে নিতে। দ্বিধাবিভক্ত বিএনপিকে বেধেছেন একইসুত্রে, সেই সাথে নেতাকর্মীদের সঙ্গে রাখছেন নিরবিচ্ছিন্ন যোগাযোগ।

এছাড়াও ইলিয়াস আলীর স্ত্রী হিসেবে নির্বাচনী সিলেট-২ আসনের মানুষের আলাদা সহানুভূতি রয়েছে তাহসিনা রুশদীর লুনা প্রতি। আর তাই আগামী নির্বাচনে সিলেট-২ আসনে চারদলীয় জোটের কব্জায় রাখতে হলে লুনার বিকল্প নেই।

অন্যদিকে খেলাফত মজলিসের নেতাকর্মীদের দাবি এই আসনে তাদের অবস্থান অনেক শক্তিশালী। এখানে তাদের প্রার্থী মুনতাসির আলী একসময় কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। ইসলামী ছাত্র মজলিসের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি অকেদিন ধরে এলাকার লোকজনের সাথে যোগাযোগ রাখছেন। এলাকার মানুষের প্রতি তার আস্তা আছে বলেই তিনি এখানে নির্বাচন করছেন, দল তার উপর আস্তা রাখছে। এখন যদি জোটগত ভাবে এর সমাধার হয় তবে ভালো। না হলে তারা একক ভাবে এখানে লড়বেন।

তারা বলেন ইলিয়াস পত্নী লুনার প্রতি এখানকার মানুষের একটা আবেগ ও ভালোবাসা আছে তবে এক্ষেত্রে তার জন্য আরো সম্মানজনক এবং বিকল্প প্রস্তাব তারা দলের পক্ষ থেকে জোট নেত্রীর কাছে দেবেন।

তবে এই আসন নিয়ে দুই দলেরই শীর্ষ নেতারা কৌশল অবলম্বন করছেন, কেউই এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি বা মন্তব্য করতে চাননি। প্রত্যেক দলের নেতাকর্মীদের মত নির্বাচনের এখনো অনেক বাকি সময় আসলে সব এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তাই এখন কোন কিছু না বলাই ভালো। তাছাড়া আসন বন্টনের বিষয়গুলো জোটের হাইকমান্ডের বৈঠকে সুরাহা হবে।





ফটো গ্যালারী এর আরও খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)