শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা দখলমুক্ত করার অভিযান শুরু
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা দখলমুক্ত করার অভিযান শুরু
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা দখলমুক্ত করার অভিযান শুরু

---নওগাঁ প্রতিনিধি :: (১৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৪মি.) নওগাঁয় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ তিনদিন ব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। নওগাঁ-ঢাকা মহাসড়কের সান্তাহারঢাকা নামক স্থানে রোডের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে অবৈধভাবে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সওজ ঢাকা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা (উপ-সচিব) মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, নওগাঁ-মহাদেবপুর-পত্নীতলা-ধামুইরহাট-জয়পুরহাট সড়কের ৪১তম কিলোমিটার হতে ৫৯তম কিলোমিটার (ঢাকা রোডের মোড়-তাজের মোড়-মুক্তির মোড়-বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড-চৌমাসিয়া মোড়) পর্যন্ত আগামী ৩ ও ৪ জানুয়ারী এ অভিযান চলবে। সড়কের উভয় পাশে দীর্ঘ দিন থেকে গড়ে উঠা অবৈধ স্থাপনায় যানজটের সৃষ্টি হতো। ভোগান্তিতে পড়তে হতে পথচারীদের। পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী সওজ কর্তৃপক্ষ এক্সকেভিটর মেশিন দিয়ে অবৈধভাবে গড়ে উঠা স্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়।

এছাড়া টিনশেড দিয়ে তৈরী স্থাপনাগুলো অনেকে নিজেরাই সরিয়ে নিয়েছেন। এসময় খাবারের হোটেল, চা স্টল, মুদি দোকান, যাত্রীছাউনিসহ প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সওজের নির্বাহী প্রৌকশলী মোহাম্মদ হামিদুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল মুনছুর আহমেদ সহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং পুলিশ প্রশাসন।

উপ- সচিব মাহবুবুর রহমান ফারুকী বলেন, সওজের এ অধিগ্রহণকৃত জমিগুলোতে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছিল। নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে পূর্ব ঘোষিত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে অনেকেই নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেয়। আর নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)