মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » খসড়া ভোটার তালিকা প্রকাশ : ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে
খসড়া ভোটার তালিকা প্রকাশ : ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে
ঢাকা :: (১৯ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০,৪০,৫১,৮৮৩ জন। নির্বাচন কমিশনের আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত ২,২৯,৬৪,৮৮০ জন ভোটার বেড়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ৮,১০,৮৭,০০৩ জন।
খসড়া ভোটার তালিকার ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) কে জানাতে হবে। হেলালউদ্দিন আহমেদ বলেন, জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে গুরুত্বপূর্ণ স্থানে খসড়া ভোটার তালিকা টানানো হবে।
তিনি বলেন, নতুন ভোটারদের মধ্যে ২০১৭ সালে ৩৩,৩২,৫৯৩ জন এবং ২০১৬ সালে ৯,৬২,২৯৬ জনের তথ্য সংগৃহীত হয়। তিনি আরো জানান, ভোটার তালিকা থেকে মৃত ১৭,৪৮,৯৩৪ জনের নাম বাদ দেয়া হয়েছে।
মোট ভোটারের মধ্যে ৫,২৪,৬২,৮৬৫ জন পুরুষ এবং ৫,১৫,৮৯,০১৮ জন নারী ।
হেলালউদ্দিন আহমেদ জানান, আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সুত্র:বাসস





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে