বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » দীর্ঘ ৫ মাস পর খুকি হত্যার মূল হোতা হেফাজতুল গ্রেফতার
দীর্ঘ ৫ মাস পর খুকি হত্যার মূল হোতা হেফাজতুল গ্রেফতার
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০১মি.) জন্নাতুল বকেয়া খুকি হত্যার মূল হোতা হেফাজতুল ইসলাম(৩৮) কে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ। দীর্ঘ ৫ মাস নিরবিচ্ছিন্ন তদন্তের পর তাকে সোমবার রাত আনুমানিক ৮ টা ৪৫ মিনিটে রেফার পাড়া বাজার এলাকা থেকে আটক করে আলীকদম থানার সেকেন্ড অফিসার এস আই আজমগীর। ঘটনার সত্যতা স্বীকার করে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আমি আলীকদম থানায় এসেছি মাত্র অল্প কিছু দিন হয়েছে। মামলাটি দীর্ঘদিন ধরে মামলাটি পড়ে ছিল। আমি তদন্ত করে প্রকৃত আসামীদেরকে সনাক্ত করি এবং ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে।
এর আগে গত ৩১ ডিসেম্বর খুকি হত্যার অপর আসামী রেফার পাড়া এলাকার নুর আহামদ এর ছেলে মোজাম্মেল হক (৪৫) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে আলীকদম থানা পুলিশ। মোজাম্মেল হকের স্বীকারোক্তি এবং পুলিশরে তদন্তে হেফাজতকে ঘটনার সাথে জড়িত পায় পুলিশ।
উল্লেখ্য গত ১৭ আগষ্ট ২০১৭ ইং তারিখ মধ্যরাতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ায় সৌদি প্রবাসী মোরশেদুল আলম এর স্ত্রী জান্নাতুল বকেয়া খুকি (২৫)কে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সকালে স্থানীয়রা ঘরের ভেতর লাশ দেখে পুলিশে খবর দেয়। হত্যাকারীরা ঘর থেকে কোনো মালামাল বা নগদ টাকা নেয়নি। ওই সময় খুকির মা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করে। আলীকদম থানার মামলা নম্বর ৫ তারিখ১৭/০৮/২০১৭।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩