শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুতপাত কেটে ফেলার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুতপাত কেটে ফেলার অভিযোগ
শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুতপাত কেটে ফেলার অভিযোগ

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ পৌষ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.৩৫মি.) অবৈধ দখলদার আর স্থানীয় প্রশাসনের অযত্ন অবহেলায় পথচারিদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পর্যটন নগরি খ্যাত রাঙামাটি শহরের ৪ কিঃ মিঃ ফুটপাত ও পায়ে চলার রাস্তা। যথাযত আইন প্রয়োগ না হওয়ার কারণে বর্তমানে রাঙামাটি শহর অবৈধ দখলদারদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। পর্যটন পরিবেশ বজায় রাখা তো পরের কথা সাধারনভাবে সুষ্ঠ ও পরিবেশগত জীবণ যাপনেও প্রতিনিয়ত বাধা গ্রস্থ হচ্ছে পার্বত্য জেলার সাধারন নাগরিকরা।
তথ্য অনুসন্ধানে জানা যায়, রাঙামাটির পৌর এলাকার জনসাধারনের পায়ে চলাচলের জন্য ১৯৭৭-১৯৭৮ সালে সরকারি অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধানে ফুটপাত নির্মাণ করা হয়। পর্যটন নগরী রাঙামাটি পৌর এলাকাটি রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরুপা হয়ে মানিকছড়ি পর্যন্ত বিস্তৃত। তদারকির অভাবে দীর্ঘ ৩৯ বছরে রাঙামাটি শহরের সরকারি অর্থে নির্মিত ফুটপাত জনসাধারন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০০টি স্থানে ফুটপাত কেটে নিজেদের ব্যাক্তি সম্পদ হিসাবে ব্যবহার করছে একশ্রেণীর মানুষ। ফুটপাত দখল করে তৈরী করা হয়েছে পেট্রোল পাম্প, দোকান ঘর, টেক্সী ষ্টেশন, সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দলের কার্যালয়,বিলাস বহুল স্থাপনা ও আবাসিক হোটেল ইত্যাদি।
---
চলতি শীত মৌসুমে পর্যটকদের আগমনে নির্ভিঘ্নে রাঙামাটি শহরে যাতায়াতের কথা বিবেচনা করে গত ৬ মাস আগে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত জেলা আইন শৃংখলা কমিটির সভায় রাঙামাটি শহরের অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে স্থানীয় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ যৌথ অভিযানের মাধ্যমে যত্রতত্র স্তুপ করে রাখা লাকড়ী, বাঁশ, গাছ, ইট, বালি ঠেলা গাড়ী, ভ্যানগাড়ী, বিল বোর্ড, আসবাবপত্র নির্মাণের সামগ্রী (ফার্নিচারের কাঠ) ইত্যাদি ও বিভিন্ন নির্মাণ সামগ্রী বেআইনীভাবে রাখা, ফুটপাত কেটে নিজস্ব রাস্তা তৈরী করা, দোকান-পাট, অফিস, বিভিন্ন মার্কেট ও আবাসিক হোটেল মালিকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহনের পরেও জেলার উচ্চ পর্যায়ের সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের গৃহীত সিদ্ধান্ত ৬ মাসেও বাস্তবায়িত হয়নি।
এবার খোদ রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ আইন অমান্য করে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়া সরকারি সম্পদ রাঙামাটি শহরে জনসাধারনের পায়ে হাটার ফুতপাত কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙামাটি জেলা পরিষদের কার্যালয় সংলগ্ন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা পরিষদ দোতলা একটি ভবন নির্মান করে তার নিচ তলায় দোকান ঘর নির্মান করে নতুন নির্মিত ভবনের সামনের অংশ রাঙামাটি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের পার্শ্বের রাঙামাটি শহরে জনসাধারনের পায়ে হাটার ফুতপাত দিনের বেলা কেটে ফেলেছে। গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যখন উন্নয়ন মেলার র‌্যালীটি রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় থেকে জিমন্যানাশিয়ামের দিকে যাচ্ছে ঠিক সেসময়ে ঠিকাদারের ৬জন লোক জনসাধারন চলাচলের রাস্তা ফুটপাত কাটার কাজটি করছিলেন কিন্তু জেলার উর্ধ্বতন কর্তাব্যক্তিরা ফুতপাত কেটে ফেলার ঘটনাটি দেখেও না দেখার মতো করে এড়িয়ে যান। এ যেন সরিষার মধ্যে ভুত !
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রায় সময় জেলা উন্নয়ন কমিটির সভায় রাঙামাটি শহরে অবৈধ দখলদার, কাপ্তাই লেকের পাড় দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ, রাঙামাটি শহর পর্যটকদের কাছে সুন্দর ও আকর্ষনিয় করে গড়ে তোলা এবং পর্যটক ও সাধারন মানুষের পায়ে চলাচলের রাস্তা ফুতপাত থেকে অবৈধ দখলদার মুক্ত করা এবং এইটি রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের দৃষ্টি আর্কষণ করে থাকেন।
কিন্তু এবার নিজে ফুতপাট কেটে প্রমাণ করেছেন তার কথা এবং কাজের মধ্যে কোন মিল নাই।
বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাঙামাটি জেলা পরিষদ জনসাধারনের চলাচলের ফুতপাত কেটে ফেলেছে। বিষয়টি আমার অফিস জানার পর এই ফুতপাত সরকারি সম্পদ ফুতপাট কাটতে গেলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান কার্যালয়ের অনুমতি নিতে হবে বলে আমি তাদের পরার্মশ দিয়েছি এবং সরকারি অনুমতি ছাড়া এই ফুতপাত কাটা বন্ধ করতে বলেছি।
---তিনি আরো বলেন,চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙামাটি রাবার বাগান থেকে রাঙামাটি জেলা প্রশাসকের বাংলো পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকার মধ্যে সড়কের দুই পাশে আইন অমান্য করে সরকারী জায়গাতে এক শ্রেনীর লোভী লোকজন তাদের ইচ্ছে মত গড়ে তুলেছে অসংখ্য স্থাপনা। আইন শৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙামাটি কার্যালয় থেকে বেআইনি দখলদারদের নাম তালিকা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মহোদয়কে অফিসিয়াল চিঠি দিয়েছি, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ তো দুরের কথা এখন জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদের বলা হচ্ছে উনারা না-কি আমার কার্যালয় থেকে প্রেরিত তালিকা বুঝেন নাই। তাই আইন প্রয়োগ করে সরকারি সম্পদ রক্ষা করা, এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি ফুতপাত দখলমুক্ত করার জন্য “ল এন্ড ফোর্স” আমার কাছে নাই।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরো বলেন, আমি আশ্চার্য্য হই, যখন দেখি মানুষের পায়ে হেটে চলাচলের ফুতপাতে নির্মান সামগ্রী রাখা,যার যার ইচ্ছামত বাজার, দোকান পাট নির্মান এবং যখন যার ইচ্ছা সরকারি সম্পদ জনসাধারনের চলাচলের ফুতপাত কেটে ফেলছে। সঠিক সময়ে আইন প্রয়োগ না হওয়া এবং স্থানীয় প্রশাসনের নিরবতার কারণে শুক্রবার ১২ জানুয়ারী দেখা যায় কাঠালতলী আইএফআইসি ব্যাংক সংলগ্ন এলাকায় সরকারি ফুতপাট অনুমতি বিহীন ইচ্ছামত কেটে দোকানের অংশ বর্ধিত করা হয়েছে।
বিষয়টি জানতে সিএইচটি মিডিয়ার পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা মুঠোফোন-০১৮৪৩০৩১৯৮৯ ও নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ মুঠোফোন ০১৭৫১৮৮৮৯৯০ কল দিয়ে যোগাযোগ করার একাধিকবার চেষ্টা করা পর ফোন রিসিভ না করায় বিষয়টি নিয়ে রাঙামাটি জেলা পরিষদের কোন মতামত পাওয়া যায়নি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)