শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » গুনীজন » আগামী ১৮ ও ১৯ জানুয়ারী নন্দবংশ থেরো’র বরণ অনুষ্ঠান
প্রথম পাতা » গুনীজন » আগামী ১৮ ও ১৯ জানুয়ারী নন্দবংশ থেরো’র বরণ অনুষ্ঠান
শনিবার ● ১৩ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী ১৮ ও ১৯ জানুয়ারী নন্দবংশ থেরো’র বরণ অনুষ্ঠান

---রাঙামাটি প্রতিনিধি :: (৩০ পৌষ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.০২মি.) বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভাবনা বিষয়ক সম্পাদক,বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ থেরো’র ‘মহাথেরো’ বরণ অনুষ্ঠান আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি জেলার বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
দুই দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ, দেশী-বিদেশী অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুই দিনের অনুষ্ঠানে দ্বিতীয় দিন ১৯ জানুয়ারি শুক্রবার ‘মহাথেরো’ বরণ ও ‘বরণোত্তর সংবর্ধনা সভা’ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অগ্গমহাসদ্ধম্মজোতিকাধ্বজ ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অশীর্বাদক উ ঞানা ওয়াইনসা মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক উ পঞ্ঞা চকক মহাথেরো, প্রধান জ্ঞাতি প্রাক্তন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, প্রধান বক্তা অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, বিশেষ অতিথি যতীন্দ্র লাল ত্রিপুরা,ভদন্ত বোধিমিত্র মহাথেরো, উদ্বোধক প্রমথ বড়ুয়াসহ বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল বেলায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধমরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা।

প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মাধিপতি অধ্যাপক বনশ্রী মহাথেরো, আশীর্বাদক ভদন্ত জীবনানন্দ মহাথেরো, উদ্বোধক সদ্ধমরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, প্রধান বক্তা প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়াসহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পন্ডিত প্রাজ্ঞ মহান ভিক্ষুসংঘ উপস্থিত থাকবেন।





গুনীজন এর আরও খবর

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)