শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া-টেকনাফ থেকে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নিতে ক্ষতিগ্রস্থরা ২৩ জানুয়ারী কর্মসূচি দিয়েছে
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া-টেকনাফ থেকে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নিতে ক্ষতিগ্রস্থরা ২৩ জানুয়ারী কর্মসূচি দিয়েছে
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়া-টেকনাফ থেকে রোহিঙ্গাদের অন্যত্র সরিয়ে নিতে ক্ষতিগ্রস্থরা ২৩ জানুয়ারী কর্মসূচি দিয়েছে

---পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (৩ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময়  রাত ৯.৩৬মি.) এবার কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন ও অবিলম্বে অন্যত্র সরিয়ে নিতে জোরালো দাবীসহ প্রতিবাদের কর্মসূচি হাতে নিয়েছেন ক্ষতিগ্রস্থ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ।
যেহেতু, রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মহাসড়ক বিপর্যস্ত, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা ব্যাহত, চাকরি খুঁজতে গিয়ে স্কুল-কলেজ শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে, দক্ষিণ কক্সবাজারের অভয়ারণ্য খ্যাত গভীর বনাঞ্চল ধ্বংস, বড় বড় পাহাড়-পর্বত কেটে বিলীন, চাষাবাদের ব্যাপক ক্ষতি, চিংড়ি প্রজেক্টের বেড়িবাঁধ নষ্ট, আইন শৃঙ্খলার চরম অবনতি, যুব সমাজের নৈতিক অবক্ষয়, মরণব্যাধি এইডস সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব, কতিপয় বিদেশী এনজিও সংস্থার বিরুদ্ধে রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী ভুমিকা, যাতায়াত ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, শ্রম বাজার রোহিঙ্গাদের দখলে যাওয়াসহ প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের চাপে ক্ষতিগ্রস্থ হচ্ছে দুই উপজেলার স্থানীয় মানুষ গুলো। এই রোহিঙ্গা গোষ্ঠির কারণে স্থানীয় মানুষ এখন সংখ্যালঘু হয়ে পড়েছে। পাশাপাশি স্থানীয়রা নির্বিঘ্নে চলাচলে বাঁধাগ্রস্থ হচ্ছে প্রতিনিয়ত।
সংবাদ সম্মেলনে প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী আরো জানান, আগামী ২৩ জানুয়ারী উখিয়া সদর স্টেশনে রোহিঙ্গা সংকট ও এনজিও’র বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হবে।
অবশেষে পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে স্থানীয় মানুষের দাবীর মুখে “উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটি”র আত্মপ্রকাশ ঘটে ৬ জানুয়ারি। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা সদরে একরাম মার্কেটের সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ মারাত্মক ঝুঁকি ও ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে এবং অবিলম্বে তাদের স্বদেশে প্রত্যাবাসনের পাশাপাশি অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার দাবী জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারী যথাক্রমে সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, মাহবুবুল আলম মাহবুব, উখিয়া বণিক সমিতির সভাপতি একেরামুল হক এবং উখিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল।





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)