শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » পাবনা » শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পূণরায় নৌকায় ভোট দিন : অ্যাডভোকেট রবিউল আলম বুদু
প্রথম পাতা » পাবনা » শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পূণরায় নৌকায় ভোট দিন : অ্যাডভোকেট রবিউল আলম বুদু
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পূণরায় নৌকায় ভোট দিন : অ্যাডভোকেট রবিউল আলম বুদু

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৫ মাঘ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২১মি.) নব্বইয়ের গণ অভ্যুল্থানের বিপ্লবী নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট রবিউল আলম বুদু আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে ট্রেনযোগে মুলাডুলি স্টেশনে এসে পৌঁছান। আওয়ামীলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে শত শত মোটর সাইকেল, কার, মাইক্রো ও হাইচ গাড়ির শোভা যাত্রা বের করেন। মুলাডুলি থেকে শুরু করে ঈশ্বরদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মুলাডুলি স্টেশন ও সাহাপুরে পথসভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার সাইফুদ্দিন খোকন, ব্যারিষ্টার দীপংকর রায়, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আক্কাস আলী, আটঘরিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মাওলা পানু, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব ফিরোজুল ইসলাম জুয়েল, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদিকুজ্জামান সবুজ, সাবেক যুগ্ন সম্পাদক নূর আলম, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক একরামুল হক, বীরমুক্তিযোদ্ধা রহমান সরদার ও জামাল উদ্দিন।
পৃথক পথসভায় অ্যাডভোকেট রবিউল আলম বুদু বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নমূখি সরকার। শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে, তখন দেশে ব্যাপক উন্নয়ন হয়। বর্তমানে দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। ঈশ্বরদীতে ইপিজেড ও আনবিক প্রকল্প হওয়াতে বেকার সমস্যার সমাধান হয়েছে। রুপপুর আনবিক প্রকল্পের আলোতে গোটা দেশ এক সময় আলোকিত হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরি উন্নয়নের মানষ কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গণতন্ত্রের মানষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা খাটিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে আরও একধাপ এগিয়ে নিয়েছেন। এদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবে।
বুদু আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের নেতাকর্মীরা উন্নয়নের মহাসড়কে যোগ দিতে সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের একত্রিক ভাবে সরকারের এ স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে নৌকার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরদী-আটঘরিয়া পাবনা-৪ আসনে আওয়ামীলীগ ও শেখ হাসিনা আপা যাকে মনোনয়ন দিবে দলের নেতাকর্মীরা তার পক্ষে নৌকার বিজয় ছিনিয়ে আনতে কাজ করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)