শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রথম পাতা » খেলা » জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি.) গাজীপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুদ রানা এরশাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইশরাত জাহান শিল্পীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ, গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকারিয়া হায়দার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (গনিত) মো. জাহিরুদ্দিন আলম, জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার প্রমুখ।

পরে অতিথিরা বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগণ। সকালে বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন জয়দেবপুর দারুস সালাম (গোরস্থান) ফাজিল মাদ্রাসার প্রভাষক মাহমুদুল হাছান।

এর আগে ৫ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার রোখসানা বেগম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস. এম. জাকারিয়া হায়দার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট দেওয়ান আবুল কাশেমসহ বিদ্যালয়ের শিক্ষকগণ।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত, শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ, মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকা গ্রুপে ৩২টি ইভেন্টে ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এ উপলক্ষে বিদ্যালয়কে মনোরম সাজে সজ্জিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান জানান, জয়দেবপুর জকী স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী একটি পুরানো শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯২৩ সালে স্থাপিত, ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়েছে। গত ২০১৪ সালে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পেয়েছি। বিদ্যালয়টি বিজ্ঞ শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়াসহ সব বিষয়েই উপজেলার মধ্যে শ্রেষ্ঠ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)