শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পত্নীতলায় মৎস্য চাষীরা লোকসানের কবলে
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পত্নীতলায় মৎস্য চাষীরা লোকসানের কবলে
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পত্নীতলায় মৎস্য চাষীরা লোকসানের কবলে

---পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৯মি.) আদিকাল থেকে শুনে আসছি যে, আমরা মাছে ভাতে বাঙ্গালী, আর এই মাছ ই আমাদের আমিষের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখে। বর্তমান সময়ে দেশিয় জাতের মাছ বাজারে খুবই কম দেখা যায়, তাই চাষ করা মাছের উপরই নির্ভর করছে মানুষের প্রটিন চাহিদা।

টেংরা,শিং,আইড়, বোয়াল,পাবদা,পাতাশি সব মাছ এখন চাষ হচ্ছে। আর পাঙ্গাস হচ্ছে অল্প আয়ের মানুষের একটি প্রিয় মাছ, দাম কম হওয়াই তাদের উপার্জনের সাথে সঙ্গতি রেখে কিনতে পারে। অপর দিকে চাষীরাও অল্প সময়ে বেশী লাভ করতে পারে এ মাছ চাষ করে।

নওগাঁর পত্নীতলা উপজেলার মৎস্য চাষীরা পাঙ্গাস চাষ করে এবার গুনতে হবে লাভের বদলে লোকসান। কিছু দিন আগে টানা শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ার কারনে পুকুরে পাঙ্গাস মাছে দেখা দিয়েছে ভাইরাস জনিত রোগ, মরে যাচ্ছে হাজার হাজার পাঙ্গাস, উপজেলার পাঙ্গাস চাষীরা এখন চরম বিপাকে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার নাদৌড় গ্রামে মৎস্যচাষী সাগর হোসেন (২৫) পিতা-মহাতাব আলী এর পুকুরে পাঙ্গাস মাছ মরার দৃশ্য, মাছগুলোর গায়ে শেওলা জমে আছে, চোখ ও মুখ ফোলা এবং ঘাঁ ফুটেছে, পানির উপরি ভাগে ভেসে উঠে,চিত হয়ে যাচ্ছে এর পর একটু নরা চড়া করে নিস্তেজ হয়ে পড়ছে। সাগর হোসেন জানান তার এই পুকুরের আয়তন এক একর হবে সেখানে সে অধিক লাভের আসায় এবার পঙ্গাস চাষ করছেন, শীতের কারনে হঠাৎ করে এ অবস্থার শীকার হন। ৭০০০ পাঙ্গাস চাষ করে এই পুকুরে বর্তমানে মাছ গুলো প্রত্যেকটি ৫০০-১০০০গ্রাম ওজন হয়েছে। ৭০০০ মাছের মধ্যে প্রায় ৪০০০মাছই মারা গেছে গত তিন দিনে। সাগর হোসেন জানান আমার নিজের পুজি খুব অল্প তাই বিভিন্ন এন জি ও প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহন করে আমি পাঙ্গাস চাষ করে ছি বেশী লাভের আশায় এখন পাওনাদারের ঋণ ও ফিডের দোকানের বাকি কিভাবে পরিশোধ করবো তার কোন কূল কিনারা পাচ্ছি না।

উপজেলার এক মৎস্য চাষী ও মাছ আাড়ৎদার আবু বক্কর জানান, তার মোট চাষকৃত ৯টি পুকুরের মধ্যে ৪টি পুকুরে প্রায় ৪০ হাজার পাঙ্গাস মারা গেছে। এছাড়াও নূধনীর আকবর, বাগমারের জুয়েল সহ উপজেলার অনেক মৎস্যচাষীর পুকুরেই পাঙ্গাস মরে যাওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান চাষীরা আমাকে জানায় নি, তারা জানালে আমরা পরিদর্শন করে পরামর্শ দিবো। প্রচন্ড শীতের কারনে এমনটা হতে পারে বলে তিনি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)