শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৭মি.) বিশ্বনাথে স্বামীর অত্যাচার সইতে না পেরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন রহিমা বেগম (৩৮) নামে ৪ সন্তানের জননী। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রহিমা ওই গ্রামের আমির আলীর স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ও সাথে থাকা একটি চিরকুট উদ্ধার করে। ঘটনার পরপরই পালিয়ে যায় রহিমার স্বামী আমির আলী।
জানা যায়, দীর্ঘদিন ধরে নানা কারণে পারিবারিক কলহ চলে আসছিল রহিমা-আমিরের। প্রায় সময় স্ত্রী রহিমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী আমির আলী। বুধবার সকালেও তাদের ঝগড়া হয়। এরপর সকাল ১১টার দিকে সকলের অগোছরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাস নেন রহিমা। স্বামীসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রহিমা বেগমের ছেলে শানুর আলী জানায়, আমাদের আয়-রোজগারের টাকা নিয়ে বাবা প্রায়ই মায়ের সাথে ঝগড়া করতেন। মাকে নির্যাতন করতেন। বুধবার সকালেও তাদের ঝগড়া হয়।
রহিমার সত্তরোর্ধ মা আলেছা বেগম বলেন, আমিরের অত্যাচার নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে মরেছে। আমি এর বিচার চাই।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)