শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চকলেট ব্যবসায়ী ইতালির সেরা ধনী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » চকলেট ব্যবসায়ী ইতালির সেরা ধনী
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চকলেট ব্যবসায়ী ইতালির সেরা ধনী

---
অনলাইন ডেক্স :: মিশেল ফেরেরোবিশ্বখ্যাত চকলেট ব্যবসায়ী মিশেল ফেরেরো এ বছরের গোড়ার দিকে ৮৯ বছর বয়সে মারা যাওয়ার সময় ছিলেন ইতালির সেরা ধনী। ২০০৮ সালে তিনি দেশটির প্রেসিডেন্ট বার্লুসকোনিকে পেছনে ফেলে সেরা ধনী হন।

চকলেটের ব্যবসার সুবাদে তাঁর মোট ধনসম্পদের মূল্য দাঁড়ায় ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি পাউন্ড স্টার্লিং, যা বাংলাদেশের ২ লাখ ১২ হাজার ৫০০ কোটি টাকার সমান। এই অর্থ বাংলাদেশের চলতি ২০১৫-১৬ অর্থবছরের এক বছরের জাতীয় বাজেটের (২ লাখ ৯৫ হাজার কোটি টাকা) দুই-তৃতীয়াংশেরও বেশি।

মিশেল ফেরেরোকে বলা হতো বিশ্বের সবচেয়ে খামখেয়ালি, হেঁয়ালিপূর্ণ ও রহস্যময় চকলেটবিক্রেতা। তাঁর আবিষ্কৃত চকলেটগুলোর মধ্যে রয়েছে নিউটেলা, কিন্ডার সারপ্রাইজ, ফেরেরো রোচার, টিক ট্যাক ইত্যাদি। এসব পণ্য দ্রুত দেশে দেশে বেশ জনপ্রিয় হয়ে ওঠে, যা তাঁকে বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে নিয়ে যায়।

ইতালির উত্তরাঞ্চলে আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত আলবা শহরে ছিল মিশেলের ফেরেরো চকলেট ফ্যাক্টরি বা কারখানা। দুনিয়াজুড়ে ফেরেরো চকলেটের জনপ্রিয়তা দেখে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হয়ে ওঠে। তারা গুণমানসম্পন্ন এই চকলেট তৈরির গোপন কৌশল চুরি করতে স্পাই বা গোয়েন্দা পর্যন্ত নিয়োগ করে।

তবে মিশেল ছিলেন আরও অনেক বেশি চালাক ও সতর্ক। তিনি চকলেট তৈরির রেসিপি বা প্রণালি আরবিতে অনুবাদ করে তা মিসরের রাজধানী কায়রোতে নিয়ে সুবিধাজনক জায়গায় লুকিয়ে রাখেন। আর ল্যাবরেটরি ছিল পার্শ্ববর্তী মোনাকোর মন্টে কার্লোতে। সেখান থেকে তিনি প্রতিদিন হেলিকপ্টারে চড়ে আলবার কারখানায় আসতেন। একই সঙ্গে তাঁর কারখানায় যেকোনো দর্শনার্থীরই প্রবেশ ছিল নিষিদ্ধ।

তবে যুগ যুগ ধরে বাইরের লোকজনের প্রবেশ নিষেধ থাকলেও অবশেষে ওই কারখানায় ঢুকে সেটির উৎপাদন প্রক্রিয়াসহ বিস্তারিত জানার সুবর্ণ সুযোগটি পেয়েছেন যুক্তরাজ্যভিত্তিক মেইলঅনলাইনের সাংবাদিক হানাহ্ বার্টস। কারখানাটিকে নিয়ে তাঁর লেখা ছাপা হয় গত মঙ্গলবার।

মেইলঅনলাইনের প্রতিবেদনে উঠে আসে ফেরেরো চকলেট ফ্যাক্টরির সাফল্যের যত অবিশ্বাস্য ইতিহাস। এটি প্রতিষ্ঠা করেন মিশেলের ভাই পিয়েত্রো। তাঁরা উত্তর-পশ্চিম ইতালির এক চকলেটখামারি কৃষকের সন্তান। ১৯৩৩ সালে একটি বেকারি খোলার মধ্য দিয়ে শুরু হয় তাঁদের ব্যবসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁরা ক্ষতিগ্রস্ত হন। যুদ্ধ শেষে আবার শুরু হয় ব্যবসা।

মিশেল ১৯৫৭ সালে কোম্পানির নেতৃত্বে অধিষ্ঠিত হন। তখন তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে দিতে না পারব, ততক্ষণ আমি বিশ্রাম নেব না।’ তাঁর কারখানার কর্মীদের কখনো দাবি আদায়ের জন্য ধর্মঘট করতে হয়নি।
১৯৬০-এর দশকে তিনি কিন্ডার, নিউটেলা ও টিক ট্যাক আবিষ্কার করেন। ১৯৭০-এর দশকে পকেট কফি চকলেট ও ১৯৮০-এর দশকে ফেরেরো রোচার নিয়ে আসেন।

মিশেল জীবনে কখনো সংবাদপত্রে সাক্ষাৎকার দেননি। এ সম্পর্কে তাঁর মতাদর্শ ছিল, ‘কারও নাম কেবল জন্ম ও মৃত্যুর দিনেই পত্রিকায় ছাপা যেতে পারে।’

১৯৭০ সালের দিকে খেলনার দোকান ছিল খুবই কম। তাই মিশেল কিন্ডার চকলেটের ভেতরে নানা ধরনের ক্ষুদ্র খেলনা ঢুকিয়ে দিলেন। এতে শুরু হলো নতুন বাজিমাত। বদৌলতে ফেরেরো এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম খেলনা প্রস্তুতকারী কোম্পানি।

মিশেলের শেষকৃত্যে ৬০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। এর মধ্যে বিশ্বের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী এবং রাজপরিবারের লোকেরাও ছিলেন।

শেষকৃত্য অনুষ্ঠানে তাঁর ছোট ছেলে জিওভানি বলেন, ‘বাবা সব সময়ই মানুষের জন্য একটি কারখানা চেয়েছিলেন, কারখানার জন্য মানুষ চাননি।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ