শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় ভাষার মর্যাদা রক্ষার দাবিতে সাইকেল শোভাযাত্রা
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় ভাষার মর্যাদা রক্ষার দাবিতে সাইকেল শোভাযাত্রা
শুক্রবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় ভাষার মর্যাদা রক্ষার দাবিতে সাইকেল শোভাযাত্রা

---নওগাঁ প্রতিনিধি :: (৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫১মি.)‘শুদ্ধ বাংলা, শুদ্ধ উচ্চারণ’ স্লোগানে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে শুক্রবার নওগাঁয় সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর আয়োজনে এই শোভাযাত্রায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের সহ¯্রাধিক কিশোর ও তরুণরা অংশ নেন।
এদিন সকাল সাড়ে ১০টায় নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, তেতুলিয়া বিএমসি কলেজে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান প্রমুখ।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণে সরকারের সঙ্গে দস্যুদের মধ্যস্ততাকারী সাংবাদিক যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসিনুল হাকিম।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে নওগাঁ সরকারি কেডি স্কুল মাঠে এসে শেষ হয়। সাইকেল শোভাযাত্রা দেখতে শহরের বাস স্টান্ড মোড় থেকে কেডি স্কুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দুপাশে বিপুল সংখ্যাক মানুষ ভীড় করেন।
শোভাযাত্রা শেষে সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণে বিশেষ অবদান রাখার জন্য নওগাঁর কৃতি সন্তান সাংবাদিক মোহসিনুল হাকিমকে একুশে পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, একুশে পরিষদের উপদেষ্টা ময়নুল হক প্রমুখ।
একুশের চেতনা ছড়িয়েত দিতে ‘একুশে পরিষদ নওগাঁ’ এ বছর ১ ফেব্রুয়ারি থেকে ২১ দিন ব্যাপী কর্মসূচি হাতে নেয়। ১ ফেব্রুয়ারি থেকে নওগাঁর বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শুদ্ধ বাংলা ও শুদ্ধ উচ্চারণ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রচারণা চালায় সংগঠনটি। এছাড়া স্কুল-কলেজে গিয়ে ভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগের ইতিহাস জানাতে ছাত্র সমাবেশ করে সংগঠনটি।
একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, ‘বাংলা ভাষার জন্য জীবন বলিদান দিয়ে আমরা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছি। সেই ভাষা আজকে আমাদের অবহেলার কারণে বিভিন্নভাবে কলুষিত হতে বসেছে। আজকে আমাদের নতুন প্রজন্মের অনেকে প্রমিত বাংলায় কথা বলতে পারে না। সেই বোধ থেকে একুশে পরিষদ এ বছর স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে। এছাড়া সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সারাদেশের মানুষ জানতে পারবে আমাদের দাবির কথা। এতে মানুষের মাঝে একটু সচেতনতা সৃষ্টি হলেই আমরা সার্থক।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)