সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ঢাকা » গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন
ঢাকা প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় ঢাকাস্থ হাজরীবাগের গজমহল ট্যানারী উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় মেলা উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বিজ্ঞান মনস্ক শিক্ষার্র্থীরা অংশ নেন। বিদ্যালয়ের ২নং ভবনের ৫টি কক্ষে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিষয়ের ১৮টি প্রজেক্ট প্রদর্শিত হয়। মেলা চলে প্রতিদিন ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অাজ মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া খাতুন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. আরিফ ও মো. কোরবান আলী।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। প্রতিষ্ঠান প্রধান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সচিব সুফিয়া খাতুন তার বক্তৃতায় বলেন, বিশ্বমানের শিক্ষা প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক, দক্ষ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হওয়া প্রয়োজন। পুরস্কার বিতরনী শেষে উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার