সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » শিক্ষকের বেত্রাঘাত মাদ্রাসা ছাত্রের মৃত্যু : শিক্ষক আটক
শিক্ষকের বেত্রাঘাত মাদ্রাসা ছাত্রের মৃত্যু : শিক্ষক আটক
ময়মনসিংহ অফিস :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৭মি.) ময়মনসিংহের ভালুকায় শিক্ষকের বেত্রাঘাতে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এনামূল হক (৩২)কে আটক করেছে পুলিশ।
আজ ৫ মার্চ সোমবার নিহত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক মর্গে প্রেরণ করেছে পুলিশ । তার আগে গতকাল রবিবার দিনগত রাতে উপজেলার জামিরদিয়া মুন্সি বাড়ি ওমর (রাঃ) হাফেজিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ভালুকা উপজলার পাঁচগাও গ্রামের কয়েস মিয়ার ছেলে কোরআন শরীফে হাফেজ তাওহিদ (১০) উপজেলার জামিরদিয়া মুন্সি বাড়ি ওমর (রাঃ) হাফেজিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসা ছাত্র হিসেবে লেখাপড়া করতো। রবিবার দিনগত রাতে ওই মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম তার ছাত্র তাওহিদকে এলোপাথারী শরিরের বিভিন্ন অংশে বেত্রাঘাত করলে সে গুরুতর আহত হয় । পরে আহত অবস্থায় তাওহিদকে প্রথমে ভালুকা পরে চুরখাই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার রাতেই তাওহিদের অবস্থার চরম অরনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।





গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১