শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে : নিহত-১ আহত-৪০
প্রথম পাতা » ময়মনসিংহ » যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে : নিহত-১ আহত-৪০
সোমবার ● ৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে : নিহত-১ আহত-৪০

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৯.৪৬মি.) ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে পথচারী শিশু জাহাঙ্গীর (১০)নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। নিহত পথচারী জাহাঙ্গীর উপজেলার বালুয়াকান্দা গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
রবিবার ৪ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মুশুলী আমলীতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী নরসুন্দা ট্রাভেলস (ঢাকা মেট্টো-ব ১৪-৯২৯৬) বাস ৪৮জন যাত্রী নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মুশুলী আমলীতলা এলাকায় আসার পথে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ গাড়ীর চালককে বাস থামাতে টর্চলাইট দিয়ে ইঙ্গিত করে। হাইওয়ে টহল পুলিশের টর্চ লাইটের আলো সরাসরি চালকের চোখে পড়ায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এসময় বাস চাপায় এক পথচারী শিশু নিহত এবং কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতায় বাসের অন্যান্য আহত যাত্রীদেরকে উদ্বার করে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ‘হাইওয়ে পুলিশের চাঁদাবাজি’র জন্যই এ দূর্ঘটনা।
এসময় উত্তেজিত জনতা রাস্তায় টহলকৃত হাইওয়ে পুলিশদেরকে তাড়া করলে গাড়ীসহ দ্রুত স্থান ত্যাগ করে যাওয়ার সময় একটি মোটর সাইকেল ফেলে আসলে জনতা এতে আগুন ধরিয়ে দেয়।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান ‘হাইওয়ে পুলিশের চাঁদাবাজি’র অভিযোগ অস্বীকার করে বলেন, বেপরোয়া গাড়ী চালানো, লাইসেন্স ও ফিটনেসবিহীন এবং ওভারলোড যানবাহন চেক করার জন্য চেক পোস্ট বসানো হয়েছিল।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মো. ইউনুস আলী জানান, দূর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় নান্দাইল হাইওয়ে থানার পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে ।





আর্কাইভ