শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » অনলাইন নীতিমালা উপর থেকে চাপিয়ে দেয়া হবে না : ইকবাল সোবহান চৌধুরী
প্রথম পাতা » জাতীয় » অনলাইন নীতিমালা উপর থেকে চাপিয়ে দেয়া হবে না : ইকবাল সোবহান চৌধুরী
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন নীতিমালা উপর থেকে চাপিয়ে দেয়া হবে না : ইকবাল সোবহান চৌধুরী

---
ষ্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, উপর থেকে চাপিয়ে দেয়া কোন নীতিমালা আসবে না৷ সবার সাথে আলোচনা করেই অনলাইন নীতিমালা চুড়ান্ত করা হবে৷ তবে তথ্য সমৃদ্ধ অনলাইন ও স্বাধীনতার অপব্যবহার রোধ করার জন্য আইনের প্রয়োজন রয়েছে ৷ সেই কারণেই ৫৭ ধারা করা হয়েছে ৷ কিন্তু সেই আইনের যাতে অপব্যবহার না হয় সেটি দেখা হচ্ছে ৷

১০ ডিসেম্বর বৃহষ্পতিবার ঢাকার নয়াপল্টনস্থ এফবিএবি মিলনায়তনে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন নিউজ পোর্টালের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী  উপস্থিত ছিলেন ৷

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, যাঁরা বিজয় এনে দিয়েছে আমাদের অবস্থান থাকবে তাদের পক্ষে ৷ যারা স্বাধীনতার বিরোধী ছিল আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণমাধ্যম বান্ধব সরকার প্রধান’ উল্লেখ করে বলেন, মাছ যেমন পানিতে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি গণতন্ত্র নামের
অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না৷ আর গণমাধ্যম মাধ্যম বাঁচতে পারে না স্বাধীনতা ছাড়া৷ এই সরকার স্বাধীন গণমাধ্যমের সুযোগ করে দিয়েছে ৷ এই কারণে হাজার হাজার নিউজ পোর্টাল দেশের জন্য তৃণমুল থেকে দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন৷ তারা সারা দেশের মানুষকে ক্ষমতায়নের পথে নিয়ে যাচ্ছে ৷
তিনি আরো বলেন, ২০০৮ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ৩টি অঙ্গীকারকে বেশি গুরুত্ব দিয়েছিল৷ বঙ্গবন্ধুর আত্ম স্বীকৃত খুনিদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ডিজিটাল বাংলাদেশের শ্লোগান৷ আজ সেই অঙ্গীকারের বাস্তবায়ন আপনারা দেখতে পাচ্ছেন৷
তিনি অনলাইন পোর্টালের সাথে যুক্তদের উদ্দেশ্যে বলেন, আসুন মৌলবাদ, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি৷ এই যুদ্ধের অস্ত্র হবে তথ্য, প্রযুক্তি ও জ্ঞান৷ আপনাদের এই অবদানের যেন অবমূল্যায়ন না হয় সেটা সরকার দেখবে৷
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বনপা’র সভাপতি ও বিজয় নিউজ সম্পাদক শামশুল আলম স্বপন৷ তিনি বলেন, বনপা সদস্য সংখ্যা প্রায় ২ হাজার৷ এরা সেই সব সাংবাদিক যারা মাঠে ঘাটে কষ্ট করে অনলাইন নিউজ সার্ভিস দিয়ে যাচ্ছেন৷
শামশুল আলম স্বপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা তাঁর সামনে গিয়ে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অভিনন্দন জানাতে চাই৷
তিনি বলেন, পোর্টাল নিবন্ধনের জন্য ১৫ ডিসেম্বর সময় সীমা বেঁধে দেয়া হয়েছে৷ এই সময়ে সবার নিবন্ধন আবেদন করা সম্ভব নয়৷ তাই সময় বাড়ানোর জন্য আমরা আবেদন করেছি৷ আশা করব প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের নির্দেশে সেই সময় বাড়ানো হবে৷
প্রধান বক্তা অধ্যাপক আকতার চৌধুরী অনলাইন পোর্টাল মালিক সম্পাদকরা ডিজিটাল বাংলাদেশের রূপকার৷
তিনি বলেন, এই প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে বিনিয়োগ করেছেন তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷
তিনি দাবী করেন অনলাইন পোর্টাল মালিকরা এই খাতে বার্ষিক ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন৷
অধ্যাপক আকতার চৌধুরী বলেন, অনলাইন সাংবাদিক বলে আমাদের বারবার অবহেলা করা হয়েছে ৷ আজ নিবন্ধনের প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে সেই কলঙ্ক থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি৷
তিনি ৫৭ ধারার কথা উল্লেখ করে বলেন, এই ধারা দিয়ে যদি আমাদের কারাগারে আটকে রাখা হয় তাহলে তো শাসনই করা হলো৷ তাহলে সোহাগ করবেন কখন ?
তিনি আক্ষেপ করে বলেন, আমরা তো ব্যবসা করার জন্য কর্পোরেট হাউস থেকে আসিনি৷ নিজেদের দৈনন্দিন আয় থেকে খরচ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছি৷
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক ড. জানে আলম রাবিদ৷

প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বনপার সাধারণ সম্পাদক ও কক্সবাজার নিউজ ডটকম সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আকতার চৌধুরী ও রাঙামাটি থেকে বনপা’র কেন্দ্রীয় সহসভাপতি ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন ৷

বনপা সভাপতি শামশুল আলম স্বপন এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রোকমুনুর জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিউজ পোর্টাল সম্পাদক ও প্রকাশকরা যোগ দিয়েছেন৷
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুহুল আমিন নগরী, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন নিউজকক্স২৪ ডটকম সম্পাদক দুলাল বড়ুয়া, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রদীপ ঘোষাল তপু, বাইবেল থেকে পাঠ করেন সীমা কষ্টা৷
সভার আনুষ্ঠিকতার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ শহীদদের সম্মানে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং প্রধান অতিথি সহ উপস্থিত সকলে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের প্রতি ভালবাসা প্রকাশ করেন৷ এই অনুষ্ঠান চলাকালে অনলাইনের লাইভ সংবাদ পরিবেশনে যুক্ত ছিলেন কক্সবাজার ভিশন সম্পাদক ও প্রকাশক আনছার হোসেন ও সিএসবি২৪ ডটকম সম্পাদক ও প্রকাশক পলাশ বড়ুয়া৷

Go to Feedback





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)