শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » সাম্প্রদায়িক সহিংসতায় উত্তপ্ত শ্রীলঙ্কা : ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি
প্রথম পাতা » আন্তর্জাতিক » সাম্প্রদায়িক সহিংসতায় উত্তপ্ত শ্রীলঙ্কা : ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি
বুধবার ● ৭ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাম্প্রদায়িক সহিংসতায় উত্তপ্ত শ্রীলঙ্কা : ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি

---ডিজিটাল অনলাইন ডেস্ক :: ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার কবলে শ্রীলঙ্কা। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের সংঘর্ষে উত্তপ্ত দ্বীপরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে গোটা দেশে। শ্রীলঙ্কা সরকারের এক মুখপাত্র মঙ্গলবার জরুরি অবস্থার কথা জানিয়েছেন।

‘‘সাম্প্রদায়িক সংঘর্ষ রুখতে দেশে ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ ক্যাবিনেট বৈঠকে।’’ মঙ্গলবার বলেছেন শ্রীলঙ্কার সরকারি মুখপাত্র দয়াশ্রী জয়শেখর।
বৌদ্ধ ধর্মাবলম্বী সিংহলী জাতীয়তাবাদীদের সঙ্গে শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের একটি অংশের সঙ্ঘাত বছর খানেক ধরেই বাড়ছে। বৌদ্ধ জাতীয়তাবাদীদের দাবি, জোর করে ধর্মান্তর ঘটানোর চেষ্টা চলছে দেশের বিভিন্ন অংশে। শ্রীলঙ্কার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাচীন বৌদ্ধ নিদর্শনের ক্ষতি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

মায়ানমারের রাখাইন প্রদেশে দীর্ঘ অশান্তির জেরে অনেক রোহিঙ্গা মুসলিমও শ্রীলঙ্কায় আশ্রয় নিয়েছেন। বৌদ্ধ জাতীয়তাবাদীদের একাংশ রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ার ঘোর বিরোধী। এতে দ্বীপরাষ্ট্রের জনবিন্যাস বদলে যাচ্ছে বলে তাঁরা দাবি করছেন।

সাম্প্রদায়িক উত্তেজনা সংঘর্ষের রূপ নিয়েছে রবিবার থেকে। ক্যান্ডি অঞ্চলে অশান্তির সূত্রপাত বলে জানা গিয়েছে। ক্যান্ডিতে কয়েক দিন আগে বৌদ্ধ ধর্মাবলম্বী এক ট্রাক চালকের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক জনের গোলমাল হয় বলে খবর। চার জনের সম্মিলিত হামলায় ট্রাক চালক গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়। রবিবার তাঁর অন্ত্যেষ্টির পরই অশান্তি ছড়ায়। সংখ্যালঘুদের ঘরবাড়ি, দোকানপাট আক্রান্ত হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর পদক্ষেপ করছে বলে কলম্বো সূত্রে জানা গিয়েছে। অনেকে ফেসবুকের মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন বলে সরকারি মুখপাত্র জানিয়েছেন। তাঁদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হচ্ছে।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ