শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » লংগদু উপজেলায় বেড়েই চলেছে বাল্য বিবাহ
প্রথম পাতা » অপরাধ » লংগদু উপজেলায় বেড়েই চলেছে বাল্য বিবাহ
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদু উপজেলায় বেড়েই চলেছে বাল্য বিবাহ

 ---

লংগদু প্রতিনিধি::লংগদু উপজেলায় বেড়েই চলেছে বাল্য বিবাহ।রাঙামাটি জেলার লংগদু উপজেলায় আইনের চোখকে ফাঁকি দিয়ে দিন দিন ক্রমেই বেড়ে চলেছে বাল্য বিবাহের মত অন্যতম সামাজিক সমস্যাটি।বাংলাদেশের আইনে ১৮ বছরেরর কম বয়সী মেয়েদের এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে বন্ধ করা হলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লংগদু উপজেলার প্রায় প্রতিটি গ্রামে দিন দিন বেড়েই চলেছে বাল্য বিবাহের প্রবণতা।প্রায় প্রতিদিনই কোন না কোন গ্রামে বাল্য বিবাহ হচ্ছেই।হাটি হাটি পা পা করে প্রাথমিক শিক্ষাস্তর অতিক্রম করে মাধ্যমিক স্তরে পা রাখার আগেই শত শত কিশোরী ঝরে পড়ছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বার এবং এলাকার প্রভাবশালীদের সমর্থন ও সহযোগিতা থাকার কারণে অধিকাংশ বাল্য বিবাহ হচ্ছে।অনুসন্ধানীর পাওয়া তথ্য মতে,জনপ্রতিনিধি হিসেবে ভোট প্রাপ্তির আশায় তাড়াতাড়ি করে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীদের প্রাপ্ত বয়স্কের জন্ম নিবন্ধন দিয়ে সার্বিক সহযোগিতা করে থাকেন।তাদের জিজ্ঞেস করলে তারা বলেন,বয়স সঠিক থাকায় আমরা দিয়েছি।পরে তদন্ত করে দেখা যায়,স্কুলের ভর্তির তারিখ,নিবন্ধন যাচাই-বাচাই করলে অনিয়ম ধরা পরে সচারচর।অন্যদিকে লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের প্রভাবশালী নেতাদের ইন্ধনে আরো বেশি বাল্য বিবাহ হচ্ছে। ইউনিয়নটিতে প্রাথমিক স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বাল্য বিবাহ নিয়ম নীতিতে পরিণত হয়েছে।প্রতি বছর ভাসান্যাদম ইউনিয়নে প্রায় ২৫/৩০ জন প্রাইমারী পড়ুয়া শিক্ষার্থী বাল্য বিবাহের শিকার হচ্ছে।অভিবাবকরা কাজীদের ম্যানেজ করে নিবন্ধনে বয়স বারিয়ে নিকাহ্ রেজিস্ট্রেশন করে চলেছেন।স্থানীয় সচেতন ব্যক্তিরা বাল্য বিবাহ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলেও নানা কারণে ব্যর্থ হন।কারণ হিসেবে জানা গেছে,অধিক সন্তানের ভরণ-পোষনের দায় এড়াতে কন্যাদায়গ্রস্থ পিতা অল্প বয়সে তাদের কন্যাদের বিয়ের পিড়িতে বসাতে বাধ্য করান।এদিকে যৌতুকের লোভে পুত্র সন্তানের অভিবাবক অল্প বয়সের পুত্র সন্তানদের অপ্রাপ্ত বয়স্ক কন্যার সাথে বিয়ে দিচ্ছেন।যার ফলে সমাজের অন্যতম সমস্যাটিকে কিছুতেই প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।এলাকাবাসীরা বলেন,অতি দ্রুত বাল্য বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহন করা না হলে সমাজে যৌতুক,নির্যাতন, অল্প বয়সে সন্তান গ্রহনের মত মারাত্মক সমস্যা গুলো বাড়তেই থাবে যা ভবিষ্যৎ প্রযন্মের জন্য অশুভ সংকেত।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)