শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ১১দিন আগে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু
প্রথম পাতা » ময়মনসিংহ » ১১দিন আগে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু
বৃহস্পতিবার ● ৮ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১দিন আগে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু

---ময়মনসিংহ অফিস :: (২৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মি.) ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন (৩০) রহস্যজনকভাবে ১১দিন আগে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ ৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শওকত উসমান লিটন।

নিহত শাওন জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকার এম এ কদ্দুসের ছেলে।

গত ২৫ ফেব্রুয়ারি রোববার রাত ২টার দিকে নগরীর জেলা পরিষদের সামনে কয়েকজন বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলার সময় শাওন রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইবনে সিনা হাসপাতলে শাওনের মৃত্যু হয়। বিকালে শাওনের লাশ ময়মনসিংহের বাড়িতে আনা হবে বলে যুবলীগ নেতা লিটন আরও জানান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, কে বা কারা এবং কিভাবে শাওন গুলিবিদ্ধ হলেন তা নিয়ে তদন্ত চলছে। তবে ধারনা করা হচ্ছে , অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)