শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমের বিশ্ব মানবাধিকার দিবস পালিত
আলীকদমের বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি::”আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সর্বদা” এই প্রতিপাদ্য নিয়ে আলীকদম উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৫৷ এ উপলক্ষে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকার এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শেষ হয়৷ পরে মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়৷
গ্রীন হিল কর্মী মংছিংপ্রু মার্মা’র সঞ্চালনায় আইনজীবী দর্শন চাকমা’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা মানবাধিকার ইউনিট শাখা সাধারণ সম্পাদক মো. মমতাজ উদ্দিন আহমদ৷ স্বাগত ব্যক্তব্য রাখেন, গ্রীন হিল এলাকা সমন্বয়কারী কুশল চাকমা৷
সভায় বক্তারা বলেন, আইনের কাছে নারী-পুরম্নষ, ধনী-গরীব সকলেই সমান অধিকার আছে৷ নির্যাতিত মানুষই অধিকার সুরক্ষায় মানবাধিকার কর্মীরা এ দিবসটি পালন করে আসছে ৷





জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব