শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২০
প্রথম পাতা » অপরাধ » জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২০
শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২০

---


মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর মেঘডুবির কলের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫জন আহত হয়েছে ৷ এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর৷ অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ১৫ জন আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ৷
১০ ডিসেম্বর বৃহস্পতিবার গাজীপুরে পৃথক দু’টি ঘটনা ঘটে৷
পুলিশ ও এলাকাবাসী প্রতিনিধিকে জানায়, গাজীপুর মহানগরীর মেঘডুবির কলের বাজার এলাকায় স্থানীয় পল্লী চিকিত্‍সক হাজী শেখ আকবর হোসেন তার ফার্মেসীতে বসেছিল৷
সকাল ১০টার দিকে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী কয়েকজন তার উপর লাঠিসোঠা দিয়ে হামলা চালায়৷ এসময় পাশের দোকানে বসে থাকা কয়েকজন আকবরকে বাঁচাতে এলে হামলাকারীরা তাদের উপর আক্রমন করে৷ খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়৷ এ ঘটনায় শেখ আকবর হোসেন (৪৫)সহ আরও পাঁচজন আহত হয়৷ তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে নেয়া হয়৷

আহত অন্যরা হলো মাজহারুল (৪৫), রফিক (৫৫), আবু হানিফ (৬০) ও শাহিন (২৬)৷

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক চিকিত্‍সক ডা. আবদুস সালাম সরকার প্রতিনিধিকে জানান, আহতদের মাঝে আকবর হোসেনের অবস্থা গুরুতর৷
এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে৷

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ১৫ জন আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে৷

বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে৷
অহতরা হলেন- আমিরুদ্দিন (৪৮), সাইফুল ইসলাম (২৯), কারিমা আক্তার (২৩), উম্মে কুলসুম (৪০), জয়গন নেছা (২৩), জয়নব বিবি (৩৫), রোকেয়া আক্তার (৩২), মিজানুর রহমান (২৫), হাবিবুর রহমান (৩০), সেলিনা আক্তার (২৭), নাসরিন আক্তার (২৩), সমলা বেগম (৫০), তানিয়া আক্তার (২২)৷ বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি৷

আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ তবে গুরুতর আহত মিজানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জানান, সাইফুল ইসলাম ও তার প্রতিবেশী মিজানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল৷ বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম তার দখলে থাকা জমিতে কাজ করতে যায়৷

দুপুরে প্রতিপক্ষ মিজান, হাবিবুর রহমান ও তাদের সহযোগীরা সাইফুল ইসলামের লোকজনের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ এতে উভয় পক্ষের অনত্মত ১৫ জন আহত হন৷

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ দেননি৷ অভিযোগ সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)