শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় কলেজ ছাত্র শ্যামল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় কলেজ ছাত্র শ্যামল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রবিবার ● ১১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় কলেজ ছাত্র শ্যামল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

---সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শ্যামল চন্দ্রকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় নওগাঁ পলিটেক ইনস্টিটিউট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে শহরের দুবলহাটি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার ছিল শ্যামল চন্দ্রের ১ম মৃত্যুবার্ষিকী। বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ২০১৭ সালের ১১ মার্চ নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শ্যামল চন্দ্র শহরের আরজি নওগাঁর ফিশারি গেটের সামনে ছুরিকাঘাত হয়ে নিহত হন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শ্যামলের হত্যাকারীরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাঁর পরিবারকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। হত্যাকারীরা বিভিন্ন মহলের আশ্রয়-প্রশ্রয় নিয়ে প্রকাশ্যে অবাধে চলাফেরা করছে। শ্যামলকে হত্যার ঘটনায় পলিটেকনিক ইন্সটিটিউটের যে কয়জন শিক্ষার্থীদের নাম এসেছে তাঁদেরকে বহিস্কারের জন্য সাধারণ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে বারবার দাবি জানানোর পরেও তাদের বহিস্কার করা হয়নি। এখনও তারা কলেজ ক্যাম্পাসে ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। দ্রুত শ্যামল হত্যা মামলার বিচার সম্পন্ন করে আসামিদের দৃষ্টান্তুমূলক শাস্তি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তারেক রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিনুর ইসলাম, জিহাদ রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনের আগে সকালে শ্যামলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শহিদ মিনারের বেদীতে শ্যামলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের শিক্ষার্থীরা।
শ্যামল হত্যা মামলার তদন্ত শেষে গত বছরের ৭ সেপ্টম্বর ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

অভিযুক্ত আসামিরা হলেন, আতোয়ার হোসেন (২০), আরমান হোসেন রোমন (১৯), রাশেদ (২২), রনি আহম্মেদ (১৯), ফায়সাল হোসেন মিজান (২০), মমিনুল ইসলাম (২০), সজীব চন্দ্র (২০), পাইলট হোসেন সিজার (২২), পুস্প চন্দ্র রায় (২২), আসিক (২৫) ও মাসুদ (২৬)।





আর্কাইভ