শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » ড. ইকবালের উপর হামলা মুক্তমত চর্চার উপর হামলা
প্রথম পাতা » সকল বিভাগ » ড. ইকবালের উপর হামলা মুক্তমত চর্চার উপর হামলা
সোমবার ● ১২ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. ইকবালের উপর হামলা মুক্তমত চর্চার উপর হামলা

---সিলেট প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩২মি.) শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সোমবার ১২মার্চ সিলেট নগরীতে মানববন্ধন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইমজা’র সদস্যরা ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মুক্তমতের চর্চা ও মুক্তবুদ্ধির চর্চার উপর হামলা। ফলে এর প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত চলছে তাও সকলের প্রচেষ্ঠায় রুখে দিতে হবে।

বক্তারা জাফর ইকবালের উপর হামলায় মামলার দ্রুত নিষ্পত্তির দাবী জানিয়ে বলেন, এই হামলার পেছনে কারা রয়েছে। তাদেরও খুঁজে বের করতে হবে। অন্যথায় এ ধরণের হামলার ঘটনা ঠেকানো যাবে না।

ইমজা’র সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু’র সঞ্চালনায় এসময় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইমজা’র প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দাস, ইমজা’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম শাহ।

নাগরিক আন্দোলনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম এবং হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

মানববন্ধনে সাংবাদিক নেতাদের মধ্যে অংশ নেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ নাসির, ইমজা’র সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সহ-সভাপতি এস আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, লিটন চৌধুরী, বর্তমান সহ-সভাপতি আনিস আহমদ, কোষাধ্যক্ষ এফএ মুন্না, প্রচার সম্পাদক হোসাইন আহমদ সুজাত, ক্রীড়া সম্পাদক শফি আহমদসহ সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।





সকল বিভাগ এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত  ৮ আসামি গ্রেফতার নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)