সোমবার ● ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পানছড়িতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২১মি.)
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার সার্বিক পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রসাশনের আয়োজনে আজ সোমবার ১২ মার্চ বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাঠে পিপিএল ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা,পানছড়ি সাব জোনের জোন কমান্ডার মেজর সোহেল আল, উপজেলা জেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ট টুর্নামেন্ট ১৩টি দল অংশ গ্রহণ করেছে। আজকের উদ্বোধনী খেলায় লোগাং একাদশ বনাম ভাইবোনছড়া একাদশ অংশ নিয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের