শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ময়মনসিংহে পৃথক প্রস্তুতি সভা
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ময়মনসিংহে পৃথক প্রস্তুতি সভা
মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ময়মনসিংহে পৃথক প্রস্তুতি সভা

---ময়মনসিংহ অফিস :: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮ মি.)
ময়মনসিংহে আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে আসছেন। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সভা কক্ষে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধিদের নিয়ে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিমে আ.লীগের পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৩ মার্চ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় প্রস্তুতি সভায় বিভাগীয় কশিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সংসদ সদস্য, রেঞ্জ ডিআইজি,জেলা পুরিষদ চেয়ারম্যান, চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যার, এনএসআই, ডিজিএফআই, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকতারা অংশ গ্রহন করেন।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রী আগামনকে সফল করতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট বিভাগকে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শতাধিক উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করার পর স্থানীয় সার্কিট হাউস মাঠে বিশাল জনসভা ভাষণ দেবেন।

---অপরদিকে মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিমে মহানগর আওয়ামী লীগের আয়োজনে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র উপস্থাপনায় এ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজবাহ উদ্দিন সিরাজ, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমং আরেং, সংসদ সদস্য মো. শরীফ হাসান, আনোরুল আবেদীন খান তুহিন, ফাহমি গোলন্দাজ বাবেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমা জোহুরা রানী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম জিল্লু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) মহাসচিব ডা. এম এ আজিজ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, আ.লীগ নেতা শরীফ হাসান অনু, আমিনুল হক শামীম, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবসহ ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার নেতৃবৃন্দ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ