শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুরুদাসপুরে খুবজীপুর উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উত্সব
গুরুদাসপুরে খুবজীপুর উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উত্সব

গুরুদাসপুর প্রতিনিধি::নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলৰে সুবর্ণ জয়ন্তী উত্সব অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার সকাল ১০টায় মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন- বিদ্যালয়টির অনেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ার, ডাক্তার, সমাজসেবক, সাংবাদিক, পুলিশ, সংসদ সদস্য হয়ে আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে৷ তাই চলনবিলকে জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাবো৷
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে পুলিশের অতিরিক্ত এআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত নাটোর জেলা প্রশাসক আতিকুর রহমান, ইউএনও ইয়াসমিন আক্তার, উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, আমেরিকা প্রবাসী ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সিরাজুল ইসলাম, রাজশাহী হাড় ও জোড়া রোগ বিভাগের সাবেক প্রফেসর ডা. বিকে দাম, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী গৌর চন্দ্র সরকার, সাবেক ক্রীড়া শিক্ষক অ ফ ম মোবারক হোসেন, ঢাকার ফিন্যান্স ব্যাংকিং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মতিয়ার রহমান, কেন্দ্রীয় যুব মহিলালীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. কোহেলী কুদ্দুস মুক্তি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফছার আলী প্রমুখ বক্তব্য রাখেন৷
সুবর্ণ জয়ন্তী উত্সবে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতী শিক্ষার্থীরা ছাড়াও এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এসএম মহিউদ্দিন৷





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত