শুক্রবার ● ২৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অটোরিকশা’সহ ৪ গরু চোর আটক
বিশ্বনাথে অটোরিকশা’সহ ৪ গরু চোর আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.) সিলেটের বিশ্বনাথে ১টি চোরাই গরু ও গরু চুরিতে ব্যবহৃত অটোরিকশা সিএনজি (সাজিদুল রাকিবুল পরিবহণ সিলেট-থ-১৩-০১৭৪) গাড়ি’সহ ৪ চোরকে আটক করে পুলিশে দিলেন জনতা। আটকৃতরা হলো : দক্ষিণ সুরমা উপজেলার কানুয়া গ্রামের আরব আলীর ছেলে শাব্বির আহমদ (২৮), তেতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সুহেব মিয়া (২০), একই গ্রামের আনা মিয়া ছেলে অটোরিক্সা চালক রুমন মিয়া (১৯), ও মোগলবাজার থানার ডংগশ্রী গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।
জানাগেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের লিলু মিয়ার একটি গরু আজ শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তি লাইসিয়াম একাডেমীর সম্মুখের একটি জমিতে ঘাস খাওয়ার জন্য রেখে যান। সকাল ১১টায় ওই গরুটি সিএনজি অটোরিকশা গাড়িতে করে আটককৃতরা নিয়ে যেতে চাইলে তা দেখতে পায় কয়েকজন শিশু। এসময় স্থানীয় বন্ধুয়া চৌরাস্তা মোড়ে স্থানীয় জনতা হাতেনাতে গরু ও গাড়িসহ ৪ চোরকে আটক করেন। এরপর জনতা আটকতৃদেরকে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করলে থানার এসআই নবী হোসেন চোরাইকৃত গরু ও চুরিতে ব্যবহৃত অটোরিকশসহ আটককৃতদের থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।





ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি