শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা: নিহতের লাশ হস্তান্তর
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা: নিহতের লাশ হস্তান্তর
সোমবার ● ২৬ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় বিস্ফোরণের ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা: নিহতের লাশ হস্তান্তর

---ময়মনসিংহ অফিস :: (১২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৫মি.) ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালীকে আসামি করে রবিবার ২৫ মার্চ রাতে ভালুকা মডেল থানার এস আই (উপ-পরিদর্শক) কাজল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। একইসাথে
বিস্ফোরণের ঘটনায় নিহত তৌহিদুল ইসলামের লাশ রোববার দুপুরে মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।তৌহিদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এ বিস্ফোরণে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিস্ফোরণের মাধ্যমে একজনকে হত্যা ও তিন জনকে আহত করার অভিযোগ এনে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমি নিজেই তদন্ত করবো।

জানা যায়, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত,গত শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি আইডিয়াল মোড় এলাকার জুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালীর মালিকানাধীন আরএস ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ পুরোটাই বিধ্বস্ত হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২৫) নিহত এবং একই উপজেলার নুরুল ইসলাম আকন্দের ছেলে শাহীন আকন্দ (২৪), নওগা জেলার মান্দা উপজেলার মান্দাইলপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫) ও মাগুরা জেলার শালিখা উপজেলার দীঘল গ্রামের বিমল সরকারের ছেলে দীপ্ত সরকার (২৫)নামে তিন যুবক গুরুতর আহত হয়। পরে গুরুতর আহতদের ঢামেক বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।হতাহতরা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী এবং ভালুকা উপজেলার মাস্টাবাড়িস্থ স্কয়ার ইন্ডাস্ট্রিজে ইন্টার্ন করতে ১০ দিন আগে ওই ছয়তলা ভবনের তৃতীয় তলা ৯ হাজার টাকায় ভাড়া নেয়। কিন্তু গত শনিবার রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)