শনিবার ● ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ওয়েলফেয়ার ট্রাস্টের হুইল চেয়ার বিতরণ
বিশ্বনাথে ওয়েলফেয়ার ট্রাস্টের হুইল চেয়ার বিতরণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে অসহায় প্রতিবন্ধিদের মধ্যে আব্দুর রউফ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ৷ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই হুইল চেয়ার বিতরণ করা হয় ৷
ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও সংগঠক রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলী৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বালাগত হোসেন, দৌলতপুর এডুকেশ ট্রাস্টের ট্রাস্টি প্রবাসী ওয়ারিছউদ্দিন, দৌলতপুর ইসলামীয়া দারুসছুন্না মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ উলস্নাহ সিতাব ৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক গোলজার আহমদ চৌধুরী, জামালউদ্দিন ৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শফিউদ্দিন ফটিক ৷
এসময় উপস্থিত ছিলেন এম.খলকু মিয়া, নিজামুল ইসলাম, মুহিন আহমদ নেপুর, আব্দুল মতিন, ছালিক মিয়া, জুয়েল খাল, লিটন মিয়া, লিপু আহমদ, আওলাদ মিয়া, সাবুল মিয়া, আখতার হোসেন, মনসুর আলী প্রমুখ ৷ অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়নের ২০জন অসহায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয় ৷
আপলোড : ১২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২১ মিঃ





রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা