শনিবার ● ৩১ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো ইথেন আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো ইথেন আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
সুদাম চন্দ্র, নওগাঁ প্রতিনিধি :: (১৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.) নওগাঁয় বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান জননেতা আব্দুল জলিল স্মরনে ইথেন আব্দুল জলিল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ও জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।
জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ইথেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী, নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং টূর্ণামেন্ট কমিটির আহ্বায়ক মো. ইকবাল শাহারিয়ার রাসেল ও জাতীয় ক্রীড়া সংস্থার সাবেক সদস্য লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান প্রমুখ।
এদিন বিকেল সাড়ে ৪টায় ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় দেশের গান, নৃত্য পরিবেশন করে নওগাঁর শিশু শিল্পীরা। উদ্বোধনী খেলায় নওগাঁ প্রবাহ সংসদ ফুটবল একাডেমি ও যশোহরের আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। এই খেলায় নওগাঁ প্রবাহ সংসদ ৪-০ গোলে যশোহরের আলহাজ নুর ইসলাম ফুটবল একাডেমিকে পরাজিত করে। টূর্ণামেন্টে বিকেএসপিসহ ১১টি জেলার ১৩টি দল ১২টি ম্যাচে অংশ নিচ্ছে। টূর্ণাামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ এপ্রিল।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন