শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে দিনমজুরের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রতিপক্ষ
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাটে দিনমজুরের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রতিপক্ষ
বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে দিনমজুরের বসতবাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিল প্রতিপক্ষ

---বাগেরহাট অফিস : (২২ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মি.) বাগেরহাটের রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে দিন মজুর পরিবারের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও সব গাছপাল কেটে বিরান ভূমি করে দিয়েছে প্রতিপক্ষরা। রামপাল উপজেলার মানিক নগর গ্রামের সেলিম শেখের বাড়িতে এঘটনার ৫’দিন অতিবাহিত হলেও পরিবারটি তাবু টানিয়ে মানবেতর ভাবে বসাবস করছে। বসত বাড়ি ভাংচুরের চিত্র বলে দেয় এ যেন প্রাকৃতিক দূর্যোগের চেয়েও এক ভয়াবহ দৃশ্য। তবে স্থানীয় জন প্রতিনিধি বিষয়টি দু:খজনক মন্তব্য করে জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এই ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ পরিবারের।
ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ, ক্রয়সুত্রে মালিকাধীন ২১ শতক জমিতে সেলিম শেখ ৭ বছরধরে স্ত্রী ও ৪ ছেলেকে নিয়ে বসাবস করছে। স্থানীয় মিজানুর রহমান ও শাহাদত ওই জমির মালিকানা দাবী করে কয়েকবার উচ্ছেদের চেষ্টা করে। এনিয়ে একাধিক বার শালিশ বৈঠক হলে দিনমজুর সেলিমের পক্ষে রায় আসে। এরপরও ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষরা। ৩০ মারচ শুক্রবার রাত ১টার দিকে ৪০-৫০ ভাড়াটিয়া লোক এনে বসতঘর, রান্নাঘর, গরুর গোয়ালঘর ও বাথরুমসহ সকল স্থাপনা গুড়িয়ে দেয় এবংগাছপালা কেঁটে ফেলে। ওই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশসহ বিভিন্ন প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার পায়নি পরিবারটি। বর্তমানে সেলিম শেখ তার স্ত্রী ও ছোট-ছোট ৪টি শিশু সন্তান নিয়ে ওই বসতভিটায় তাবু টানিয়ে মানবেতর জীবন-যাপন করছে। প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছেনা বলে জানায় এলাকাবাসি।
উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান দিনজমুরের বসতঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়ার বিষয়টি অমানবিক ও দু:খপ্রকাশ করে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। তারপরও চেষ্টা করছি স্থায়ীভাবে সমাধান করে দেয়ার।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। তবে বসতঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।





আর্কাইভ